এই মুহূর্তে

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্যে কাজে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের। এই ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙা। কিন্তু পরিযায়ী শ্রমিকের মৃত্যুর এক সপ্তাহ পরে এখন ঝাড়খণ্ড পুলিশ জানাল, আলাউদ্দিন শেখের গণ পিটুনিতে মৃত্যু হয়নি। তিনি আত্মহত্যা করেছেন। পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে গত সপ্তাহ থেকেই অশান্ত বেলডাঙা-সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশ। এই বিয়ে ভাঙচুর, পুলিশ এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে। যার প্রেক্ষিতে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। এমনকী পরিযায়ী শ্রমিকের মৃত্যুরহস্য জানার জন্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ও ফোন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন সোরেন জানিয়ে দিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে ঝাড়খণ্ড পুলিশ।

অবশেষে শুক্রবার (২৩ জানুয়ারি) এল আলাউদ্দিন শেখের ময়নাতদন্তের রিপোর্ট। সেখানেই উঠে এসেছে তাঁর মৃত্যুর কারণ। যেখানে উল্লেখ করা হয়েছে, জীবিত অবস্থায় গলায় ফাঁস লাগানোর ফলে তাঁর মৃত্যু হয়েছে। কোনও গণপিটুনির প্রকোপে মৃত্যু হয়নি বেলডাঙার শ্রমিকের। কারণ তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের পালামৌ জেলার বিশ্রামপুর থানা এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন আলাউদ্দিন। পেশায় তিনি পুরনো বাসনের বদলে নতুন বাসন ফেরি করতেন। গত বৃহস্পতিবার ভাড়া ঘর থেকেই আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তখন রটে যায় ভিন্‌রাজ্যে বাঙালি শ্রমিকের উপর হামলা হয়েছে।

এরপরেই আলাউদ্দিনের পরিবার দাবি তোলেন যে, তাঁদের ছেলেকে পিটিয়ে মেরে পরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই খবর আলাউদ্দিনের গ্রামে পৌঁছতেই শোরগোল পড়ে যায়। তা নিয়েও রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা। দফায় দফায় পথ অবরোধ, বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। যা সামলাতে রীতিমতো হিমসিম খেতে হয় প্রশাসনকে। তবে শাসকদলের তরফে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, যা নিয়ে এত বিক্ষোভ, অর্থাৎ আলাউদ্দিনের মৃত্যু গণপিটুনিতে নয়, বরং আত্মহত্যা করেছেন তিনি। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এমনকি, তাঁর দেহ উদ্ধারের আগে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

মোদির মাকে গালি দেওয়া যুবককে ৫ মাস পর জামিন দিল পটনা হাইকোর্ট

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ