JHARKHAND: প্রশাসনের অবহেলা! প্রচণ্ড রোদে দৌড়াতে গিয়েই মৃত্যু ১২ কনস্টেবল প্রার্থীর

তাঁকে প্রাথমিকভাবে ধানবাদ এবং পরে রাঁচির হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা আর হলোনা। রাঁচির হাসপাতালে ভর্তির ২ ঘন্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবিন্দ। গোবিন্দর মৃত্যু তাঁর পরিবারেকে ধ্বংস করে দিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডের পুলিশ নিয়োগ পরীক্ষার নামে চলছে নারকীয়তা। দিন কয়েক আগেই পুলিশ নিয়োগে স্বাস্থ্য পরীক্ষার সময়ে ১১ জন প্রার্থী অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শোনা যায়, ১১ জনই মারা গিয়েছেন। যা কিনা রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে। মৃতদের মধ্যে ছিলেন বিহারের জামুই জেলার গাংরা গ্রামের এক যুবক। সে এবং তাঁর ভাইও পুলিশ নিয়োগের স্বাস্থ্য পরীক্ষার সময়ে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোক নেমে এসেছে তাঁদের পরিবারে। জানা গিয়েছে, গোবিন্দ ও তাঁর ছোট ভাই গত ২৭ অগস্ট ঝাড়খণ্ডের গিরিডিতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শারীরিক পরীক্ষায় দৌড় প্রতিযোগীতাও ছিল। যেটি ২৮ অগস্ট সকাল ৫ টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক বিলম্বের কারণে সকাল ১১ টায় দৌড় প্রতিযোগিতাটি হয়। ততক্ষণে আকাশ ভর্তি রোদ তীব্র হয়ে উঠেছিল। আর এই ঠাঁটাপড়া রোদে দৌড়াতে গিয়েই মারা গিয়েছেন একাধিক প্রার্থী, যাঁদের মধ্যে বিহারের ওই যুবকও।

পরে দাদার মৃত্যুর বিবৃতি দিয়ে প্রত্যক্ষদর্শী গোবিন্দর ছোট ভাই জানিয়েছেন, তিনিও দৌড়ে অংশ নিয়েছিলেন কিন্তু প্রচণ্ড গরমের কারণে তিনি মাঝপথেই দৌড় ছেড়ে দাদার জন্যে অপেক্ষা করতে শুরু করেন। দুর্ভাগ্যবশত গোবিন্দ চাকরির আশায় এই রোদের মধ্যেই দৌড়াতে শুরু করে। কিন্তু শেষমেষ তাঁর কষ্ট সার্থক হলনা। মাঝেপথেই মাটিতে লুটিয়ে পড়েন ১২ জন প্রার্থী তার মধ্যে গোবিন্দও ছিল। তাঁকে প্রাথমিকভাবে ধানবাদ এবং পরে রাঁচির হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা আর হলোনা। রাঁচির হাসপাতালে ভর্তির ২ ঘন্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবিন্দ। গোবিন্দর মৃত্যু তাঁর পরিবারেকে ধ্বংস করে দিয়েছে। গোবিন্দ গাওরা পঞ্চায়েতে স্যানিটেশন কর্মী হিসেবে কাজ করতেন। গোবিন্দর মৃত্যুতে তাঁর বাবা ও ভাই নির্মিত সরকারকে অবহেলার জন্যে দায়ী করেছেন। তাঁরা এই গোবিন্দর মৃত্যুর ক্ষত মেটাতে তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি করেছেন। প্রার্থীদের মৃত্যুর ঘটনায় একজন পুলিশ অফিসারও তাদের মৃত্যুর কারণ হিসেবে এনার্জি ড্রিংক বা ওষুধের বিষয়টি ইঙ্গিত করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। রিক্রুটমেন্ট সাইটের কর্তব্যরত চিকিৎসক এসকে বিনায়ক বলেন, হঠাৎ দৌড়ানো মানুষের শরীরে চাপের পাশাপাশি অক্সিজেনের মাত্রা কমিয়ে দিতে পারে।

এছাড়াও, স্টেরয়েড বা এনার্জি ড্রিংকস জাতীয় পদার্থ বেশ ক্ষতিকারক হতে পারে। তবে এটি জীবনের শেষ পরীক্ষা নয়, তাই প্রার্থীদের ধৈর্য ধরতে হবে। কমান্ড্যান্ট পদমর্যাদার আইপিএস অফিসার মুকেশ কুমার, যিনি রাজ্যের পালামুতে নিয়োগ পরীক্ষার তত্ত্বাবধান করছেন, তিনিও বলেছেন যে প্রার্থীদের ধৈর্য ধরতে হবে। প্রতিযোগিতায় কিছু প্রার্থীর আচরণ ছিল অদ্ভুত। সেই শর্টকাটগুলো নেবেন না। এনার্জি ড্রিংক খাওয়া বা ওষুধ খাওয়াও মৃত্যুর কারণ হতে পারে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। এদিকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই বলেছেন যে, তারা দীর্ঘ সময় ধরে দৌড়ের জন্য অনুশীলন করেছেন যাতে তাদের সময় এবং স্ট্যামিনা সঠিকভাবে বজায় থাকে। কেউ এখানে ২৮ মিনিটে যোগ্যতা অর্জন করেছে, কেউ ৩২ মিনিটে এবং কেউ ৫২ মিনিটে। মহিলাদের ৪০ মিনিটে ৫ কিমি দৌড়ে যোগ্যতা অর্জন করতে হয়েছিল এবং পুরুষদের ৬০ মিনিটে ১০ কিমি দৌড়াতে হয়েছিল। যোগ্য প্রার্থীরাও বিশ্বাস করেন যে অনুশীলন ছাড়া সমস্যা দেখা দিতে পারে এবং শক্তি বৃদ্ধির ব্যবস্থা অর্থাৎ শর্টকাট মারাত্মক হতে পারে।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা