দুর্গাপুজো দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষিতা দুই নাবালিকা, ভয়ঙ্কর ঘটনা সোরেনের রাজ্যে

দলিত পরিবারের ওই দুই মেয়ে শুক্রবার সরাইডিহের নৌদিহা পূজা মেলা থেকে বাড়ি ফিরছিল, তখন অভিযুক্তরা তাদের ধরে ফেলে এবং মুখ চেপে গণধর্ষণ করে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মর্মান্তিক ঘটনা হেমন্ত সোরেনের রাজ্য ঝাড়খন্ডে। দুর্গাপুজোর মেলা থেকে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার দুই দলিত নাবালিকা। এই নৃশংস ঘটনাটি ঘটেছে, গত ২ দিন আগে অর্থাৎ অষ্টমী-নবমীর দিন ঝাড়খণ্ডের পালামু জেলায়। যদিও গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে গতকাল রবিবার (১৩ অক্টোবর)। পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন দুর্গা পূজার মেলা থেকে বাড়ি ফিরছিল ওই দুই নাবালিকা। তখনই তাঁদেরকে মুখ চেপে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (ছাতারপুর) অবধ যাদব জানিয়েছেন, শুক্রবার নৌদিহা বাজার থানার সীমানায় ঘটনাটি ঘটলেও রবিবার সন্ধ্যায় বিষয়টি প্রকাশ্যে আসে। দলিত পরিবারের ওই দুই মেয়ে শুক্রবার সরাইডিহের নৌদিহা পূজা মেলা থেকে বাড়ি ফিরছিল, তখন অভিযুক্তরা তাদের ধরে ফেলে এবং মুখ চেপে গণধর্ষণ করে। এরপর নির্যাতিতারা তাঁদের অগ্নিপরীক্ষার কথা তাঁদের আত্মীয়দের জানালে, তৎক্ষণাৎ নির্যাতিতার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, “পরবর্তী দুই দিনের জন্য পঞ্চায়েত স্তরে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করা হয়েছিল।

রবিবার সন্ধ্যায় এই বিষয়ে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। একটি তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্থদের মেডিনিরাই মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিক্যাল চেকআপের জন্য পাঠানো হয়েছে।” নৌদিহা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিত কুমার দ্বিদি জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ব্যাপক তল্লাশি চলছে।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ