আগেই মাথা কামিয়েছেন, পোষ্য সারমেয়র শেষকৃত্যে হাজার লোকের ভোজের আয়োজন করলেন মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি : ভালোবাসা কখনো কমবে না ছোট্ট সারমেয়কে প্রতিশ্রুতি দিয়েছিলেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি। বেঁচে থাকাকালীন এক ফোঁটাও ভালবাসার কমতি রাখেন নি তিনি। নিজ পুত্রের ন্যায় পালন করেছিলেন সারমেয়টিকে। পোষা কুকুরের মৃত্যু হতেই শোকে পাথর হয়ে গিয়েছিলেন মালিক। হিন্দু প্রথা অনুযায়ী মৃত্যুর পর যাবতীয় নিয়মও মেনেছেন তিনি। মাথা কামিয়ে, ভোজ খাইয়ে পোষা কুকরটির পরলৌকিক ক্রিয়া সম্পন্নও করছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার সুলতানিয়া গ্রামে। পোষ্যর প্রতি এমন ভালবাসা দেখে হইচই শুরু হয়েছে নেটপাড়ায়।

সম্প্রতি পোষ্যটির ১৩ তম জন্মদিন পালিত হয়েছে। পোষ্যর জন্মদিনে নিজ হাতে সব একাই সামলেছেন মালিক জীবন নগর।নেমন্তন্ন খেতে এসেছিল প্রায় হাজার খানেক মানুষ। এ যেন এলাহি আয়োজন। কুকুরটিকে ভালবেসে প্রত্যেক বছর জন্মদিন বড় করে পালন করে থাকেন জীবন। কুকুরটির মৃত্যুর দশ দিন পর মাথাও ন্যাড়া করেছিলেন জীবন। ২০১৮ সালে ভুপাল থেকে জার্মান শেফার্ড জাতের এই কুকুরটিকে কিনেছিলেন তিনি। নিজের বাড়িতে আদর যত্নে বড় করেছিলেন জীবন।

তীব্র শীতের কারণে গত ১০ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই কুকুরটি। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা জানান প্লেটলেট কমে গিয়েছে তার। এরপর জীবন কুকুরটিকে নিয়ে ভুপাল পাড়ি দেন চিকিৎসার জন্য। কিন্তু শেষরক্ষা হয় নি। ভুপালের ভেটেরিনারি হাসপাতালে মারা যায় ওই কুকুরটি।

এরপর থেকেই সনাতন ধর্মের প্রথা অনুযায়ী সমস্ত নিয়মই পালন করে চলেছেন জীবন। এমনকী পোষ্যটির আত্মার শান্তি কামনার জন্য প্রথা মেনে চলছেন তিনি। আয়োজন করেছেন শ্রাদ্ধের। কামিয়ে ফেলেছেন মাথা। পোষ্যর প্রতি এমন ভালবাসা দেখে জীবনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পশুপ্রেমীরা।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি