J&K elections: ঘরছাড়া কাশ্মীরি হিন্দুদের জন্য বিশেষ বুথ ব্যবস্থাপনায় কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই জম্মু- কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে বিশেষ সুযোগ পেতে চলেছে কাশ্মীরি ঘরছাড়ারা। এবার তাদের জন্য বিশেষ  পোলিং স্টেশনের ব্যবস্থা করল নির্বাচন কমিশন। শনিবার এই প্রসঙ্গে জানান হয়েছে, কাশ্মীরের ঘরছাড়াদের জন্য  জম্মু, উধমপুর এবং নয়াদিল্লিতে ২৪টি বিশেষ পোলিং স্টেশন তৈরি করবে কমিশন। তাদের মধ্যে তারা জম্মুর ১৯টি, উধমপুরের একটি এবং দিল্লিতে থাকবে চারটি।

শুধু তাই  প্রতিটি পোলিং স্টেশনের জন্য প্রকাশ করা হবে ফোটো ভোটার রোল। যা এককথায় পরিচয় পত্র।  যার মাধ্যমে ভোটাররা  ভোটকেন্দ্রগুলিতে ভোট দেওয়ার অনুমতি পাবে। তবে এই পরিচয়পত্র পাওয়ার জন্য জম্মু ও উধমপুরের বাইরে থাকা বসবাসকারীদের  গেজেটেড অফিসারদের কাছ থেকে নিতে হবে শংসাপত্র। এছাড়াও যেসকল ঘরছাড়ারা শরীরে এসে ভোট দিতে পারবে না, তাদের জন্য থাকবে ব্যালেটের ব্যবস্থাও।

উল্লেখ্য, মোট তিন টি দফায় হবে জম্মু – কাশ্মীরে বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফার ভোট ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফার ভোট ১ অক্টোবর। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ অক্টোবর। বিধানসভা নির্বাচনে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৪৪ লাখ ৪৬ হাজার, নারী ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮৮০ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতি কেন্দ্রে গড় ভোটার ৭৩৫ জন। জম্মু ও কাশ্মীরের মোট ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হবে নির্বাচন। বলা বাহুল্য, ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহারের পর এই প্রথমবার  উপত্যকায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। 

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,নিহত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক