সরকারি চাকরির পরীক্ষায় ১০০-তে ১০১ পেলেন পরীক্ষার্থী, আজব কাণ্ড মধ্যপ্রদেশে

২০২৩ সালে মধ্যপ্রদেশের বন ও কারা বিভাগের একটি সরকারি নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছিল। যার ফলাফল গত ১৩ ডিসেম্বর ঘোষিত হয়েছে। এরপরেই শুরু হয়েছে বিক্ষোভ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কী কাণ্ড! আশ্চর্যজনক ঘটনা মধ্যপ্রদেশে! সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ১০০ নম্বরে ১০১ পেলেন এক পরীক্ষার্থী। যা রীতিমতো চমকে দিয়েছে গোটা সকলকে। বর্তমানে একটি সরকারি চাকরি পেতে মাথার ঘাম পায়ে ফেলে বেকার যুবক-যুবতীরা। সেখানে একটি সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার্থীকে নাকি ১০০-তে ১০১ নম্বর দেওয়া হল। অবাক কাণ্ড! তাহলে কী সত্যিই সরকারি চাকরির খাতা দেখা হয় না? নাকি ঘুষ দিয়েই সরকারি চাকরি পাওয়া যাচ্ছে? বর্তমানে ‘এমপি আশ্চর্যজনক, সবচেয়ে আশ্চর্যজনক’-এমনটাই শ্লোগান তুলছেন মধ্যপ্রদেশের বেকার যুবকরা। আসলে মধ্যপ্রদেশে প্রতিদিনই কিছু না কিছু ঘটেই চলেছে, যা দেখে মানুষ বলছেন, ‘এমপি আজব…’। এবার একটি অদ্ভুত ঘটনা চমকে দিল সকলকে। ২০২৩ সালে মধ্যপ্রদেশের বন ও কারা বিভাগের একটি সরকারি নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছিল। যার ফলাফল গত ১৩ ডিসেম্বর ঘোষিত হয়েছে। এরপরেই শুরু হয়েছে বিক্ষোভ। কারণ এই সরকারি নিয়োগ পরীক্ষায় এক পরীক্ষার্থী ১০০-তে ১০১ নম্বর পেয়েছেন।

যা সে রাজ্যের বেকার যুবকদের রীতিমতো ক্ষুব্ধ করেছে। প্রাথমিক তথ্য অনুসারে, স্বাভাবিক প্রক্রিয়াতেই সরকারি নিয়োগ পরীক্ষাটি নেওয়া হয়েছাল। কিন্তু রেজাল্টে একজন প্রার্থীকে ১০০ এর মধ্যে ১০১.৬৬ নম্বর দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বেকার যুবকরা। তাঁরা রীতিমতো ইন্দোরে বিক্ষোভ শুরু করেছে। তাঁদের একটাই অভিযোগ, তাঁরা দিনরাত খেটে পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল পাননি। উপরন্তু কাউকে পূর্ণ সংখ্যার থেকে বেশি নম্বর দেওয়া হয়েছে, যা কিনা অগ্রহণযোগ্য। তাঁরা এই নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ তুলেছেন। এবং সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনায় কিছু আন্দোলনকারী জেলা প্রশাসকের অফিসের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন। এমনকী তাঁরা একটি আধিকারিককে সম্বোধন করে মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন।

যেখানে উল্লেখ করেছেন, ২০২৩ সালে হয়ে যাওয়া বন ও কারা বিভাগের একটি নিয়োগ পরীক্ষাতে একজন প্রার্থীকে ১০০ এর মধ্যে ১০১.৬৬ নম্বর দেওয়া হয়েছে। তিনিই বাছাই তালিকায় শীর্ষে রয়েছেন। ভোপাল-ভিত্তিক মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড পরিচালিত এই পরীক্ষার ফলাফল গত ১৩ ডিসেম্বর বেরিয়েছে। অন্যদিকে পরীক্ষার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই, স্টাফ সিলেকশন বোর্ড জানিয়েছেন যে, এই ‘সাধারণকরণ’ প্রক্রিয়ায় এই নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। যার ফলস্বরূপ প্রার্থীরা পূর্ণসংখ্যারও বেশি (১০০) নম্বর পেতে পারে। এই ঘটনায় বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া একজন বলেছেন, কোনও পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ১০১.৬৬ নম্বর পাওয়ার ঘটনা, কেবল আশ্চর্যজনকই নয়, মধ্যপ্রদেশের সরকারি পরীক্ষার ইতিহাসেও প্রথম। তিনি ফরেস্ট গার্ড, ফিল্ড গার্ড (এক্সিকিউটিভ) ও জেল গার্ড (এক্সিকিউটিভ) পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ তুলে সুষ্ঠুভাবে তদন্ত দাবি করেছেন। এমনকী তাঁরা এও হুঁশিয়ারি দিয়েছেন যে, এ ঘটনায় তদন্তে উঠে আসা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে রাজ্যের বেকার যুবকরা বৃহত্তর আন্দোলনে নামবে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর