বিহারের আরারিয়ায় বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারের ফের অপরাধীদের গুলিতে প্রাণ হারালেন এক সাংবাদিক। আজ শুক্রবার সকালে আরারিয়া জেলার রানিগঞ্জের বাড়িতে ঢুকে হিন্দি দৈনিক পত্রিকা ‘জাগরণ’-এর সাংবাদিক বিমল কুমার যাদবকে গুলি করে হত্যা করেছে চার অপরাধী। হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় চার দুষ্কৃতী। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও কী কারণে ওই হত্যাকাণ্ড, সে বিষয়ে সুনিশ্চিত করে কিছু বলতে পারেননি তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে নিজের বাড়িতে বসেই ব্যক্তিগত কাজ সারছিলেন সাংবাদিক বিমল কুমার যাদব। আচমকাই বাড়িতে চড়াও হয় চার দুষ্কৃতী। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলিতে ঝাঁজরা করে দেয় বিমলকে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত আবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চি‍ৎকার করে স্থানীয়দের সাহায্য চান বিমলের স্ত্রী। স্থানীয়রা ছুটে এসে বিমলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকি‍ৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়েই তদন্তে নেমেছে রানিগঞ্জ থানার পুলিশ। কোনও পুরনো শত্রুতার জেরে নাকি অন্য কারণে পেশায় সাংবাদিক বিমল কুমার যাদবকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি তদন্তকারীরা। ইতিমধ্যেই মৃত সাংবাদিকের দেহ ময়নাতদন্তের জন্য আরারিয়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বিমলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে সাংবাদিক সংগঠনগুলির সদস্যরা।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা