হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎই অসুস্থ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে আনার পর তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। করা হয়েছে করোনারি এনজিওগ্রাফিও। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে নাড্ডার শারীরিক অবস্থা স্থিতিশীল। এইমসের হৃদরোগ বিভাগে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে নাড্ডার। ১৯৬০ সালের ২ ডিসেম্বর বিহারের পটনায় জন্ম তাঁর। পরে হিমাচল প্রদেশে বড় হয়েছেন। পটনা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পড়ার পর হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে এলএলবি করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন নাড্ডা। জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হন। ১৯৮৯ সালে এবিভিপির জাতীয় সম্পাদক নির্বাচিত হন তিনি। ১৯৯১ সালে ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতির দায়িত্ব পান। ১৯৯৩ সালে প্রথমবার হিমাচল প্রদেশ বিধানসভায় নির্বাচিত হন এবং বিরোধী দলনেতা হন। ১৯৯৮ সালে ফের বিধায়ক হয়ে রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলান।

আরও পড়ুন: দশ বছর পর বদলাল Instagram-এর লেখা লোগো, নতুন ডিজাইন নিয়ে নেটপাড়ায় হাসাহাসি

পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান নাড্ডা। ২০১০ সালে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হন। ২০১২ সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের জুনে বিজেপির কার্যনির্বাহী সভাপতি হন নাড্ডা। ২০২০ সালের জানুয়ারিতে দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন। বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড