বাল্ব চুরি, জুতো পরে বিছানায় লাফালাফি, আগ্রার হোমস্টে-তে তরুণ পর্যটকদের তাণ্ডবের ভিডিও ভাইরাল

আগ্রায় ঘুরতে গিয়ে হোমস্টে ভাঙচুর করল একদল তরুণ ভারতীয় পর্যটক। যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় ফেলে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! আগ্রায় ঘুরতে গিয়ে হোমস্টে ভাঙচুর করল একদল তরুণ ভারতীয় পর্যটক। যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় ফেলে দিয়েছে। জানা গিয়েছে, তরুণের দল মাত্র ৫০০ টাকায় হোম স্টে ভাড়া নিয়েছিল। সস্তা বলেই ছেলেখেলা! হোম স্টের বাল্ব চুরি করে নিয়েছে, নোংরা জুতো পরে বিছানার উপর দাপাদাপি করেছেন। সবটাই ভিডিও তে ফুটে উঠেছে। পর্যটকদের আচরণ এবং নাগরিক বোধের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে! যা ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে নেটমহলে। মাত্র ৫০০ টাকা দিয়ে হোম স্টে-তে রীতিমতো হুজ্জতি চালিয়েছে ওই তরুণের দল।

X-এ একজন ব্যবহারকারীর শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন যুবক হোমস্টে-র ভেতরে বিশৃঙ্খলার রেকর্ডিং করছে। হিন্দিতে সে বলছে, ‘আগ্রা ঘুরতে এসে লোকজন কী করছে দেখুন।’ তাঁর পাশে থাকা অন্যজন নোংরা জুতা পরে দৌড়ে গিয়ে বিছানা এবং কম্বলের উপর ঝাঁপিয়ে পড়েন। ইচ্ছাকৃতভাবে সেগুলি নোংরা করেছিলেন। রেকর্ডিং করা ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, রুমের দাম মাত্র ৫০০ টাকা। সাধ মিটিয়ে মজা করো। এরপর অন্য একজনকে কম্বল ধরে জোরে জোরে টানতে দেখা যাচ্ছে। একটি আলোর বাল্ব তাঁরা চুরি করে নিয়েছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনরা নাগরিক ‘অধিকার’-এর নিন্দা করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যবহারকারীরা ওই পর্যটকের অধিকার, দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং সম্পত্তির প্রতি সম্মানের অভাবের সমালোচনা করেছেন।

 

এছাড়া অনেকেই পর্যটন কেন্দ্রগুলিতে এই ধরনের আচরণ বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা এবং জবাবদিহিতার দাবি করেছেন। হ্যাঁ, এই ঘটনা প্রথম নয়, মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা সামনে আসে। যেখানে দেখা যায়, পর্যটকরা অন্যের সম্পত্তি ভেবে লুটপাট চালায়। যাতে খেসারত দিতে হয় হোটেলকে। গত ৬ জানুয়ারি, আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল যে, মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে কয়েকজন বিদেশী মহিলা পর্যটকের চারপাশে একদল পুরুষ ভিড় করছে। কেউ কেউ তাঁদের ছবি তুলছিলেন এবং অন্যরা তাকিয়ে ছিলেন। যা পর্যটকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিল। পর্যটকদের এমন কাণ্ড কারখানা নিয়ে ক্ষুব্ধ নেটমহল।

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার