যৌতুক মাত্র ১ টাকা! মেজরের সঙ্গে ক্যাপ্টেন কনের অনাড়ম্বর বিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে

মাত্র ১ টাকার বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেনকে বিয়ে করলেন মেজর। এই বিয়ে আবারও ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১ টাকার বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেনকে বিয়ে করলেন মেজর। এই বিয়ে আবারও ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করল। অলোচিত বিবাহটি হয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুরে সরসাওয়া অঞ্চলের মিরপুর গ্রামে। যেখানে ভারতীয় সেনার একজন মেজর বিয়ে করলেন একজন ক্যাপ্টেন পদমর্যাদার মহিলাকে। তাঁদের বিয়ের যৌতুক ছিল মাত্র ১ টাকা এবং একটি নারকেল। যা কিনা সমাজে একটি শক্তিশালী বার্তা দিল। মিরপুর গ্রামের বাসিন্দা চৌধুরী ওমপাল সিংহ, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। পাশাপাশি তিনি সরস্ব আর্য জাট সমাজ বিকাশ সমিতির একজন যুগ্ম সচিব। গত ১৬ মার্চ তাঁর পুত্র মেজর মধুর চৌধুরীর সঙ্গে বিবাহ হয় ব্রজ মণ্ডলের বাসিন্দা জ্যোতি সৌরতের। যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। তাঁদের বিবাহে কোনও যৌতুক হিসেবে শুধুমাত্র ১ টাকা নেওয়া হয়েছে।

দুজনেই ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাঁদের পদায়নের বিবরণ জনসমক্ষে আনা হয়নি। তাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, একটি ধর্মীয় তীর্থযাত্রার সময় মথুরায় দুই পরিবারের সাক্ষাৎ হয়েছিল। কথোপকথনের এক পর্যায়ে, জ্যোতির পরিবার যখন তাঁদের মেয়ের জন্য উপযুক্ত পাত্র খোঁজার কথা বলেন, তখন মধুরের পরিবার জানায় যে তাঁদের ছেলে সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত। সেখান থেকেই তাঁদের বিয়ের কথাবার্তা এগোতে থাকে এবং অবশেষে সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়। এবং তাঁদের বিয়ের সবথেকে আকর্ষণীয় দিকটি ছিল ১ টাকার যৌতুক। যেখানে মেয়েরা এখনও সমাজের কাছে নিগৃহীত, যাদের বিয়ে দেওয়ার জন্যে বাবা মায়ের চিন্তা হয়ে যায় যৌতুকের বিষয়টি নিয়ে।

সেখানে তাঁদের বিয়ের ১ টাকার যৌতুকের বিষয়টি সমাজে শক্তিশালী বার্তা দিল। মেজরের বাবা বলেছেন যে, তাঁর কাছে পুত্রবধূই সবচেয়ে বড় যৌতুক। তাঁর লক্ষ্য ছিল, সমাজকে এই বার্তা দেওয়া যে মেয়েরা বোঝা নয়, বরং তাঁদের শিক্ষিত এবং ভালমতো লালন-পালন করা উচিত। তিনি জীবনের শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কখনও যৌতুক গ্রহণ করবেন না এবং পরিবারের কাউকে যৌতুক নিতে দেবেন না। তাঁর মতে, এভাবেই সমাজ উন্নতি হবে এবং মেয়েদের প্রতি মানুষের ভাবধারা উন্নত হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। অর্থাৎ এইভাবেই সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত চৌধুরী ওমপাল সিংহ যৌতুকমুক্ত বিবাহ সম্পর্কে সমাজে একটি জোরালো বার্তা দিলেন।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির