‘ন্যায় বিচার সম্পন্ন’, পাকিস্তানের মাটিতে হামলার পরেই সমাজমাধ্যমে পোস্ট সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে মঙ্গলবার গভীর রাতেই প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। দেশবাসী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে মিশিয়ে  দেওয়া হয়েছে জঙ্গিদের ৯ আঁতুড়ঘর। আর ওই সফল হানার পরেই ভারতীয় সেনার তরফে রাত ১.৫১ মিনিটে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্ট করা হয়েছে। ওই পোস্টে ‘অপারেশন সিঁদুর’-এর প্রতীক ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘হ্যাশট্যাগ পহেলগাম টেরর অ্যাটাক, জাস্টিস সার্ভড, জয় হিন্দ।’

গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরনে এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে ২৬ নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করে পাকিস্তানি জঙ্গিরা। ওই নৃশংস হত্যাকাণ্ডে ফুঁসে উঠেছে গোটা দেশবাসী। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবি উঠেছে। ওই দাবির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দেন, ‘পহেলগাঁওয়ের হামলাকারীদের কোনও ছাড় দেওয়া হবে না। জঙ্গি ও তাদের মদতদাতাদের এমন শাস্তি দেওয়া হবে যে তারা কল্পনাও করতে পারবে না।’ ২৬ নিরীহ পর্যটকের হত্যালীলার পরেই জঙ্গিদের ইন্ধনদাতা পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার পাশাপাশি পাকিস্তানি পণ্য আমদানি-রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। ভারতীয়  বন্দরে  পাকিস্তানি জাহাজের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিঠি লেন-দেনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  যদিও পহেলগাঁও কাণ্ডের ১৫ দিন কেটে যাওয়া সত্বেও ভারতীয় সেনা প্রত্যাঘাতের পথে না হাঁটায় সাধারণ মানুষের মনে খানিকটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল।

সেনা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কোটলি, ভাওয়ালপুর এবং মুজফফরাবাদের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে ভাওয়ালপুরের ঘাঁটিতে লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সইদ উপস্থিত ছিলেন।  ভারতীয় সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যেসব জায়গা থেকে জঙ্গি হামলার চক্রান্ত চলছিল, সেই ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনও পাকিস্তানি সেনা কাঠামোকে নিশানা বানানো হয়নি। পাকিস্তানের পাল্টা হামলা প্রত্যাহত করতে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছে ভারত। ব্রহ্মোস ক্রুজ মিসাইল ভারতীয় সীমান্ত পার থেকে প্রায় দেড়শ কিলোমিটার ভিতরে ঢুকে লস্কর-ই-তৈয়বা এবং জয়েশ-ই-মহম্মদের ঘাঁটিকে  গুঁড়িয়ে দেয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ধ্বংসের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।  ভারতের ক্ষেপণাস্ত্র হানার পরে নিয়ন্ত্রণ রেখা বরাবার বেশ কয়েক জায়গায় পাক সেনা গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান সরকার।

প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি’র তরফে প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘খুব নিখুঁতভাবে পরিকল্পনা করেই সন্ত্রাসবাদীদের ডেরায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের কোনও জনবসতিতে কিংবা সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি এবং ক্ষতিও করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্টই সংযমের পরিচয় দেওয়া হয়েছে।’

 

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু