মধ্যপ্রদেশে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন জ্যোতিরাদিত্য ঘনিষ্ঠ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই মধ্যপ্রদেশে বিজেপি’তে ভাঙন চওড়া হচ্ছে। শুক্রবার পদ্ম শিবির ছেড়ে কংগ্রেস ফিরে এলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ সমান্দার পটেল। আর ঘর ওয়াপসি অনুষ্ঠানে নিমুচের জাওয়াড় থেকে প্রায় ৮০০ গাড়ির কনভয় নিয়ে ভোপালে কংগ্রেসের সদর দফতরে হাজির হন দাপুটে নেতা। সঙ্গে ছিলেন কয়েক হাজার কর্মী-সমর্থক। সমান্দারের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ।

চলতি বছরের শেষের দিকেই মধ্যপ্রদেশের বিধানসভা ভোট। গত বছর মুখ্যমন্ত্রী হতে না পারার প্রতিশোধ নিতে অনুগামী বিধায়কদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পদ্ম শিবির ঘনিষ্ঠ গ্বালিয়রের রাজ পরিবারের সন্তান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। যার ফলে কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন ঘটে। দলবদলু বিধায়কদের সাহায্যে রাজ্যে ফের ক্ষমতার কুর্সিতে আসীন হয় বিজেপি। আর পিছনের দরজা দিয়ে সরকার গঠনে সাহায্য করার জন্য পুরস্কার হিসেবে সিন্ধিয়াকে কেন্দ্রে মন্ত্রী করা হয়।

কিন্তু বিধানসভার ভোট যত এগিয়ে আসছে ততই সিন্ধিয়ার সঙ্গে বিজেপিতে নাম লেখানো নেতারা ফের কংগ্রেসে ফিরতে শুরু করেছেন। সম্প্রতি বিজেপি ছেড়ে হাত শিবিরে ফিরে এসেছিলেন সিন্ধিয়া অনুগামী ব্যবসায়ী নেতা রাকেশ গুপ্তা, শিবপুরী জেলার দাপুটে নেতা বৈজনাথ যাদব। একের পর এক অনুগামী নেতা কংগ্রেসে ফিরে যাওয়ায় যথেষ্টই চাপে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিধানসভা ভোটে গ্বালিয়রের দুর্গ তিনি রক্ষা করতে না পারলে দলের মধ্যে কোণঠাসা হয়ে পরবেন মাধবরাও পুত্র।

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯