কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল সাংসদকে। সংসদের ভিতরে বা বাইরে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ছিল কল্যাণের বিরুদ্ধে। সেই বিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে গত মে মাসে অভিযোগও জানিয়েছিলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেই থেকেই অধ্যক্ষের নজরে ছিল কল্যাণের আচরণ। আজ, বুধবার সংসদের ভিতরে এনসিপিআই সাংসদ মিতালি বাগের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে কালীঘাটপন্থী নেতার বিরুদ্ধে। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে কটূ কথা বলার অভিযোগও ওঠে কল্যাণের বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগ লোকসভার অধ্যক্ষের কাছে জমা পড়তেই পদক্ষেপ নেন ওম বিড়লা। গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্য়োপাধ্যায়কে।

সূত্রের খবর, আজ, বুধবার সংসদে তৃণমূল ছেড়ে যাওয়া এনসিপিআই সাংসদদের দলবদলু বলে কটাক্ষ করেন কল্যাণ। যার তীব্র প্রতিবাদ করেন শতাব্দী-মিতালি বাগরা। তারপরেই শুরু হয় তর্কাতর্কি। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদবকেও কটাক্ষ করেন মমতাপন্থী তৃণমূলের সাংসদ। অভিযোগ আরামবাগের সাংসদের বিরুদ্ধে অশালীন কথা বলেছেন কল্যাণ। তারপরেই লোকসভার অধ্যক্ষের অফিসে অভিযোগ জানান কাকলি-শতাব্দী-মিতালিরা। তার ভিত্তিতেই এই পদক্ষেপ নিয়েছেন ওম বিড়লা। কাকলিদের দাবি ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে পুরোপুরি বরখাস্ত করার, যদিও তাতে কর্ণপাত করেননি অধ্যক্ষ। আপাতত কল্যাণকে বাদল অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয়েছে। আর তাতে চাপে পড়ল কালীঘাটপন্থী তৃণমূল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ চলতি বাদল অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল আনবে এনডিএ সরকার। তাঁর বিরুদ্ধে ভোট দেওয়া ও সোচ্চার হওয়ার দিক থেকে বিরত থাকবেন কল্যাণ। সংসদে কল্যাণই তৃণমূলের হয়ে সবচেয়ে বেশি সোচ্চার হোন। তাই তাঁর অনুুপস্থিতিতে চাপে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল।

আরও পডুন: খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

সূত্রের খবর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি নিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছেন। সেই সময়ে তৃণমূল সাংসদ বলেন, ‘দরকারে বাইরে থাকব। কিন্তু বেইমানদের সামনে মাথা নত করব না।’ শ্রীরামপুরের সাংসদের সাসপেন্ড প্রসঙ্গে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, ‘উনি বরাবরই মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেন। খুব নোংরা ভাষায় কথা বলেন। আজও মিতালি বাগের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এমন একটা ভাষা বলেছেন সেটা প্রকাশ্যে বলা যাবে না। তারপরেই আমরা অধ্যক্ষকে নালিশ জানাই। তারপরেই পদক্ষেপ নিয়েছেন ওম বিড়লা।’

দিল্লিতে CJP’র বিক্ষোভ নিয়ে চুপ, ফিল্ম পড়ুয়াদের রোষানলে মাধবন, দরজায় ঝুলল ‘গায়েব’ পোস্টার

অধ্যক্ষের নির্দেশে কুণালকে টেনেহিঁচড়ে বের করে দিলেন মার্শালরা, হইহই কাণ্ড বিধানসভায়

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক