খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার জোড়াবাগানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার জোড়াবাগানে। বস্তুত, গতকাল তথা মঙ্গলবারও (২১ জুলাই) সল্টলেকের অফিস পাড়া থেকে এক আইটি কর্মীকে অপহরণের ঘটনায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল সেক্টর ফাইভ এলাকায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে গ্রেফতার করে ইলেকট্রিনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আবারও একজন নাবালিকা অপহরণের খবর সামনে এল।

পুলিশ সূত্রের খবর, ঘটনার সময়ে অভিযুক্ত যুবক নাবালিকাকে বিয়ের জন্যে চাপ দিচ্ছিল। কিন্তু নাবালিকা অস্বীকার করায় তাঁকে ১৯ জুলাই বিকেল পাঁচটা নাগাদ জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় যুবক। তাঁর সঙ্গে আরও কয়েকজন বন্ধু-বান্ধব ছিল। মেয়েকে খুঁজে না পেয়ে শেষমেষ জোড়াবাগান অভিযোগ দায়ের করেন নাবালিকার মা-বাবা। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি শুরু হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ডোমজুড় থানার অন্তর্গত সলপ মোড়ের কাছ থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।

ইতিমধ্যেই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিএনএস-এর ৮৭/৩(৫) ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্তে নেমেছে। উল্লেখ্য, গতকাল বিকেল ৫ টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভের আরডিবির সামনে থেকে অঙ্কন সাহা নামক একজন আইটি কর্মীকে গাড়িতে করে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। এরপরে পুলিশ ফোনের লোকেশন ট্র্যাক করে নদিয়া থেকে তাঁকে উদ্ধার করে। খাস কলকাতায় লাগাতার এই ঘটনায় রীতিমতো চমকে উঠেছেন শহরবাসী।

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

দিল্লিতে CJP’র বিক্ষোভ নিয়ে চুপ, ফিল্ম পড়ুয়াদের রোষানলে মাধবন, দরজায় ঝুলল ‘গায়েব’ পোস্টার

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে