প্রেমে বাধা দেওয়ায় ঘুমন্ত অবস্থায় বাবার গলা কাটল মেয়ে

বর্তমানে পুলিশ অভিযুক্ত নিধিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ ব্যাপারে পুলিশকে এখনও সে স্পষ্ট করে কিছু বলছেন না। খুনের মূল কারণ খুঁজছে পুলিশের টিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় নিজের জন্মদাতা নমস্কার বাবাকে ঘুমন্ত অবস্থায় খুন করলে ১৭ বছর বয়সী এক কিশোরী। উত্তরপ্রদেশের কনৌজে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ঘুমন্ত অবস্থায় তাঁর বাবাকে কুপিয়ে খুন করল। শুধু তাই নয়, ভাইকে খুন করার জন্যেও সে উদ্যত হলে তিনি সৌভাগ্যক্রমে বেঁচে যান। বর্তমানে অভিযুক্ত ১৭ বছরের মেয়েটিকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক অনুমান, প্রেমের সম্পর্কে বাধা দেওয়াতেই মেয়েটি মরিয়া হয়ে তাঁর বাবাকে খুন করে ফেলে। ঘটনাটি ঘটেছে, কনৌজ জেলার ছিবরামউ কোতোয়ালি এলাকার কারমুল্লাপুর গ্রামে।

সেই গ্রামের বাসিন্দা ছিলেন, অজয় ​​পাল রাজপুত নামক নিহত ব্যক্তিটি। ঘটনার পুরো বিষয়টি পুলিশের কাছে বর্ণিত করেছেন তাঁর ছেলে সিদ্ধার্থ। ঘটনার শিকার হয়েছিলেন সেও। তিনি জানান, মধ্যরাতে তার ১৭ বছরের বোন নিধি তার বাবাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে। তার বাবাকে হত্যা করার পর, নিধি হাতুড়ি নিয়ে তার ঘরে এসে তাকে আক্রমণ করে কিন্তু পরে সে জেগে ওঠে এবং শব্দ করে হাতুরিটি তাঁর হাত থেকে ফেলে দেয়। যার কারণে সিদ্ধার্থের জীবন সৌভাগ্যক্রমে রক্ষা পেয়ে যায়। এরপর তাঁর শোরগোল শুনে পরিবারের অন্যান্য সদস্যরা জেগে ওঠেন। এবং নিধিকে ধরে ফেলেন। এরপর তাঁরাই পাশের ঘরে গিয়ে দেখতে পায়, অজয় ​​পাল গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বিছানায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত নিধিকে থানায় নিয়ে যায়। বর্তমানে পুলিশ অভিযুক্ত নিধিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ ব্যাপারে পুলিশকে এখনও সে স্পষ্ট করে কিছু বলছেন না। খুনের মূল কারণ খুঁজছে পুলিশের টিম। তবে অনুমান, সম্ভবত মেয়েটিকে প্রেমে বাধা দেওয়াতেই সে মরিয়া হয়ে বাবাকে খুন করেন। অন্যদিকে, এই ঘটনায় তদন্তকারী সিও প্রিয়াঙ্কা জানিয়েছেন, করমুল্লাপুর গ্রামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের নাবালিকা মেয়েই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বর্তমানে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রেমের বিষয়টিও জানা যাচ্ছে। তবে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এখনো পরিষ্কার নয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের