আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হত্যা করেছে ৯ জনকে, ১৯ বছর বয়সে মারা গেল কানপুর চিড়িয়াখানার নরঘাতক বাঘ প্রশান্ত

নিজস্ব প্রতিনিধি: মানুষের মৃত্যু যেমন কাঁদায়, তেমনি পশুদের মৃত্যুও চোখে জল এনে দেয়। সে যত দুষ্টুই হোক না কেন, পোষ্য হোক বা রাস্তার প্রাণী, চোখের সামনে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখলে চোখে আসতে বাধ্য। যাই হোক, বুধবার কানপুর চিড়িয়াখানায় মারা গিয়েছে ১৯ বছর বয়সী তারকা বাঘ প্রশান্ত। তাঁর মৃত্যুতে রীতিমতো শোক নেমে এসেছে গোটা চিড়িয়াখানায়। বয়সজনিত অসুস্থতার কারণে মারা গিয়েছে প্রশান্ত। তাঁর মৃত্যু স্টাফ এবং দর্শনার্থীদের রীতিমতো শোকে ফেলে দিয়েছে। প্রায় ১১ বছর কানপুর চিড়িয়াখানায় ছিল নিহত বাঘটি। চিড়িখানার একজন প্রিয় সদস্য ছিল সে। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চিড়িয়াখানার কর্মীরা এবং স্কুলের শিশুরা ফুল দিয়ে প্রয়াত বাঘটিকে শেষ বিদায় জানিয়েছে। ভেটেরিনারি দলের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, দীর্ঘ চিকিৎসার পরে বাঘ প্রশান্ত মারা গেল।

চারজন পশুচিকিৎসকের একটি প্যানেল প্রশান্তের পোস্টমর্টেমের পর মৃত্যুর কারণ জানিয়েছে বয়স সম্পর্কিত জটিলতা। গত ১৪ নভেম্বর চিড়িয়াখানা হাসপাতালে বাঘের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কানপুর জুওলজিক্যাল পার্ক। সেখানকার একজন পশু চিকিৎসক জানিয়েছেন, “বাঘ প্রশান্তকে ২০১০ সালের ১৪ অক্টোবর ফারুখাবাদ জেলা থেকে উদ্ধার করা হয়েছিল, যখন তার বয়স ছিল প্রায় পাঁচ বছর। সেই সময়ে, তার একটি ভয়ঙ্কর খ্যাতি ছিল। কারণ প্রায় নয় জনকে হত্যা করেছিল প্রশান্ত। কিন্তু তাকে এই চিড়িয়াখানায় নিয়ে আসার পরে, সে ধীরে ধীরে চিড়িয়াখানার জীবনে স্থায়ী হয়ে যায়। ২০১০ সালে, প্রশান্তকে গুজরাতের শক্করবাগ চিড়িয়াখানা থেকে আনা টাইগ্রেস ত্রুশার সঙ্গে জুটিবদ্ধ করা হয়েছিল এবং তারা একসঙ্গে সাতটি বাচ্চা দিয়েছিল।”

প্রশান্তের একটি শাবকের সঙ্গে ছবি তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রশান্তের ৭ টি সন্তান বিভিন্ন চিড়িয়াখানায় রয়েছে। প্রশান্তের শাবকগুলি দিল্লি চিড়িয়াখানা এবং যোধপুর চিড়িয়াখানা সহ সারা দেশে একাধিক বাড়ি খুঁজে পেয়েছে। বছরের পর বছর ধরে, প্রশান্তের শাবক আকবর, অমর, অম্বিকা এবং অ্যান্টনি আইকন হয়ে উঠেছে, যারা তাদের পিতার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যায়।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ