কর্ণাটক বিধানসভা ভোট ২০২৩: পিছিয়ে বিজেপির ৬ মন্ত্রী, এগিয়ে সিদ্দারামাইয়া ও শিবকুমার

কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (D.K. Shivakumar) রাজস্ব প্রতিমন্ত্রী আর অশোকার (R. Ashoka) বিরুদ্ধে এগিয়ে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক বিধানসভা ভোটে বড় ধাক্কা বিজেপির। এখনও পর্যন্ত বিজেপির ৬ মন্ত্রী পিছিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন কংগ্রেসের সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার।

কর্ণাটকের কংগ্রেস সভাপতি (Karnataka Congress President) ডিকে শিবকুমার (D.K. Shivakumar) রাজস্ব প্রতিমন্ত্রী আর অশোকার (R. Ashoka) বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। তৃতীয় রাউন্ড গণনার শেষে ১৫ হাজার ৯৮ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা আবাসন মন্ত্রী ভি সোমান্নার (V. Somanna) থেকে। বরুণা (Varuna) বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিরোধী দলনেতা ১ হাজার ২২৪ ভোটে এগিয়ে রয়েছেন।

প্রসঙ্গত কর্ণাটকের আবাসন মন্ত্রী ভি সোমান্নাকে দুটি আসন থেকে প্রার্থী করেছিল বিজেপি। বরুণা কেন্দ্রের পাশাপাশি চমারাজানগরে (Chamarajanagar) কেন্দ্রে সোমান্নাকে প্রার্থী করেছে পদ্ম শিবির। দুটি আসনেই তিনি পিছিয়ে রয়েছেন এখনও পর্যন্ত। চমারাজানগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পুত্তারাঙা শেট্টির (Puttaranga Setty) কাছে ৯ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তিনি।

অন্যদিকে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী কেসি নারায়ণ গৌড়া (Dr. K.C. Narayana Gowda) দ্বিতীয় রাউন্ড গণনা শেষে জেডিএস প্রার্থী এইচটি মঞ্জুর (HT Manju) কাছে ৩ হাজার ৩২৪ ভোটে পিছিয়ে রয়েছেন। পিডব্লিউডি মন্ত্রী সিসি পাতিল (C.C. Patil) নেভালগুন্ড (Navalgund) কেন্দ্রে ৫৫৪ ভোটে পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী বিআর ইয়াভাগল (B.R. Yavagal) এর কাছে।

কৃষিমন্ত্রী বিসি পাতিল (B.C. Patil) হিরেকেরুর (Hirekerur) কেন্দ্রে পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী ইউবি বানাকরের (U.B. Banakar) কাছে। স্বাস্থ্য মন্ত্রী ডাঃ কে সুধাকরও (Dr. K. Sudhakar) চিক্কাবল্লাপুর (Chikkaballapur) বিধানসভা আসনে ১ হাজার ৪০০ ভোটে পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রদীপ ঈশ্বর (Pradeep Eshwar) এর কাছে।

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার