মেট্রো যাত্রায় মোদির সহযাত্রী কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী

এদিন মোদিকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানাতেও দেখা গিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে। পাশাপাশি তাঁরা মনোরম আলোচনাও করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গালুরু মেট্রোসফরে নরেন্দ্র মোদির সহযাত্রী হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। যেটি এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাঁদের মনোরম কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। কেননা বেশিরভাগ সময়ে তাঁরা মোদির সমালোচনা করে থাকেন। তাঁর বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন। সেই মর্মে রবিবার (১০ অগস্ট) বেঙ্গালুরুতে মেট্রো সফরে মোদির পাশে বসে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দেখে অবাক হয়ে গিয়েছে বিরোধী দলগুলি। যা নিয়ে এখন তীব্র চর্চা চলছে। এদিন মোদিকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানাতেও দেখা গিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে। পাশাপাশি তাঁরা মনোরম আলোচনাও করেছেন।

আজ বেঙ্গালুরুর আর.ভি. রোড (রাগিগুড্ডা) মেট্রো স্টেশনে ইয়েলো লাইন মেট্রো পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাতেই উদ্বোধন হয় মেট্রোর ইয়েলো লাইন। এদিন মোদি তেরঙ্গা উঁচিয়ে উদ্বোধন করেন। এরপর উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন স্টেশনটি দেখিয়ে প্রকল্পের বিশদ বিবরণ ভাগ করে নেন। শিবকুমার এবং সিদ্দারামাইয়াকে পুরো অনুষ্ঠান জুড়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপচারিতা করতে দেখা গিয়েছে। এরপর প্রধানমন্ত্রী মোদি, সিদ্দারামাইয়া, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী একসঙ্গে আর.ভি. থেকে সদ্য উদ্বোধন হওয়া ১৯.১৫ কিলোমিটার যাত্রা করেন। আর এই সফরে, তিন নেতা- প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার পাশাপাশি বসেছিলেন। যাত্রা উপভোগ করেছেন।

 

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুপাশে বসে একটানা কথোপকথন চালিয়ে গিয়েছেন। যাত্রার সময় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার উভয়কেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আন্তরিকভাবে হাসিতে ফেটে পড়েছেন। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিস্তর আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সকলকে অবাক করেছে। তবে বিজেপিতে যোগ দিচ্ছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী, এ নিয়েও জল্পনা উঠেছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর.ভি. রোড (রাগিগুড্ডা) মেট্রো স্টেশন থেকে বোম্মনাহল্লি মেট্রো স্টেশন পর্যন্ত ১৯.১৫ কিলোমিটার দীর্ঘ যাত্রা করে ইয়েলো লাইন মেট্রো পরিষেবা উদ্বোধন করেন। আর আটজন শিশু, সরকারি বিদ্যালয়ের ১৬ জন ছাত্রী এবং ইয়েলো লাইন মেট্রো প্রকল্পের অংশ থাকা আটজন কর্মী প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এই ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। যাত্রার সময়, মোদি ছাত্রী, মহিলা, মেট্রো কর্মী এবং কর্মীদের সঙ্গে আলাপচারিতা করেছেন। এমনকী প্ল্যাটফর্মে প্রবেশের আগে তিনি মেট্রো স্টেশনে QR কোড স্ক্যান করে একটি টিকিটও কিনেছিলেন।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার