কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বদল ঘটছে। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে রাজি হয়েছেন সিদ্দারামাইয়া। তাঁকে রাজনৈতিক পুনর্বাসন দিতে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। কন্নড়-ভূমে  পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। দাক্ষিণাত্যের রাজ্যে তাঁকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন খোদ প্রিয়াঙ্কা গান্ধি।

২০২৩ সালের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটক ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। দলের ওই সাফল্যে বিশেষ অবদান ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাইয়ের সময়ে তাঁর কৃতিত্বকে অস্বীকার করে সিদ্দারামাইয়াকে বেছে নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই সময়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে ডি কে শিবকুমারকে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন সিদ্দারামাইয়া। পরের আড়াই বছর তিনি দায়িত্ব পালন করবেন। গত বছরের সেপ্টেম্বরে সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়। যদিও মুখ্যমন্ত্রী পদে কোনও বদল আনা হয়নি।

সূত্রের খবর, ‘চুক্তি’ মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সিদ্দারামাইয়াকে সরিয়ে তাঁকে বসানোর জন্য গত কয়েকদিন ধরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে চাপ তৈরি করেছেন ডি কে শিবকুমার। মুখ্যমন্ত্রীর পদ না পেলে তিনি মন্ত্রিসভা ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি তাই কর্নাটকের দুই যুযুধান নেতাকে দিল্লি তলব করা হয়েছে। কংগ্রেসের একাংশ চেয়েছিলেন, সিদ্দারামাইয়া বনাম ডি কে শিবকুমারের লড়াই বন্ধ করতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের রাজ্যে ফিরে যান। তিনিই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন। যদিও খাড়গে নিজে মুখ্যমন্ত্রী হতে রাজি হননি।

কর্নাটকের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে মঙ্গলবার (২৬ মে) দিল্লি তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে। কংগ্রেসের সদর কার্যালয় ইন্দিরা ভবনে প্রথমে সিদ্দারামাইয়ার সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পরে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ ধরে দুই নেতার সঙ্গে কথা বলার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকে বসেন রাহুল। টানা ছয় ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। যদিও নাতিদীর্ঘ বৈঠক শেষে কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জল্পনা খারিজ করে দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা যা খুশি ভাবতে পারেন। তবে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী পদে বদল নিয়ে কোনও আলোচনা হয়নি। ওই জল্পনার কোনও সত্যতা নেই। আসন্ন রাজ্যসভা ভোট এবং কর্নাটকের বিধান পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’

কে সি বেণুগোপালের সাংবাদিক সম্মেলনের পরেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ‘নিজের অনড় অবস্থান ছেড়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে রাজি হয়েছেন সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়ার বিনিময়ে তাঁকে রাজ্যসভায় নিয়ে আসার এবং সংগঠনে বড় দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক