কর্নাটকে পতনের মুখে কংগ্রেস সরকার? পদ ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিহারে বিধানসভা ভোটে ভরাডুবির আঘাত সামলে ওঠার আগে ফের বড়সড় ধাক্কার মুখে কংগ্রেস? সূত্রের খবর, কর্নাটকে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কংগ্রেসের মধ্যে বড় ভাঙন ধরেছে। মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে চাইছেন না সিদ্দারামাইয়া। আবার মুখ্যমন্ত্রীর পদে বসতে মরিয়া উপমুখ্যমনত্রী ডি কে শিবকুমার। দুই নেতার মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। আর ওই ঠান্ডা লড়াইয়ের ফলে কর্নাটকে কংগ্রেস সরকারের স্থায়িত্ব নিয়েই সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

২০২৩ সালের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। দলের ওই জয়ের নায়ক ছিলেন মুশকিল আসান হিসেবে পরিচিত ত‍ৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। দল ক্ষমতা দখলের পরে কে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন তা নিয়ে সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের মধ্যে স্নায়ুর যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত কংগ্রেস হাইকম্যান্ড জানিয়ে দেয়, প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রীর পদ সামলাবেন সিদ্দারামাইয়া। শেষ আড়াই বছর ওই দায়িত্ব পালন করবেন ডি কে শিবকুমার।

গত ২০ নভেম্বর সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রী হিসাবে আড়াই বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। কিন্তু তিনি পদ ছাড়তে নারাজ। সটান কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, ‘ক্ষমতার ভাগাভাগি নিয়ে তিনি কোনও প্রতিশ্রুতি দেননি।’ আর তাতেই রক্তচাপ বেড়েছে মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিদের। তাঁদের অবস্থা অনেকটা শাঁখের করাতের মতো। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাধারণ মানুষের মধ্যে যথেষ্টই জনপ্রিয়। ফলে তাঁকে জোর করে মুখ্যমন্ত্রীর পদ থেকে হটালে ভোটারদের কাছে ভুল বার্তা যেতে পারে। আবার সিদ্দারামাইয়াকে রেখে দিলে সংগঠনের দুর্দিনের কর্মীদের কাছে ভুল বার্তা যাবে। দুর্দিনে যারা দলের হয়ে লড়াই করেছিলেন তারা মুষড়ে পড়বেন। কেননা, ডি কে শিবকুমার প্রথম থেকেই কংগ্রেসে। আর সিদ্দারামাইয়া প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ২০০৮ সালে। দলে আসার পর থেকে মুখ্যমন্ত্রী না হলে বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর পদ না দিলে ডি কে শিবকুমার তার অনুগামী বিধায়কদের নিয়ে বিদ্রোহ করে নয়া দল গঠন করতে পারেন। বিজেপি ও জেডিএসের সমর্থনে সরকার গঠন করতে পারেন। যেমনটি হয়েছিল মহারাষ্ট্রে একনাথ শিন্ডের ক্ষেত্রে।

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার