গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কর্নাটকের এক বাসিন্দার দেহ উদ্ধার হল বিদেশের মাটিতে। তাও আবার এক-দু’টি নয়, দেহটি নয় টুকরো করে দু’টি ব্যাগে ভরে রাখা হয়েছিল বলে অভিযোগ। মৃতের নাম আলউইন প্রকাশ কুন্দর। উডুপি জেলার কুন্দাপুরের বাসিন্দা আলউইন দীর্ঘ ১৪ বছর ধরে শারজাহ বিমানবন্দরে কাজ করছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই আলউইনের ভাই অনিল প্রশান্ত কুন্দর তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন ধরেননি তিনি। পরে আলউইনের ফোন থেকেই একটি বার্তা আসে। তাতে জানানো হয়, তিনি ভাল আছেন। তবে নিয়মিত ফোনে কথা বলা আলউইনের কাছ থেকে এমন বার্তা আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এর পর প্রায় এক সপ্তাহ ধরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। বিষয়টি শারজায় থাকা এক বন্ধুকে জানান পরিবারের সদস্যরা। ওই বন্ধু আলউইনের সংস্থার দেওয়া আবাসনে গিয়ে খোঁজ করেন। সেখানে নিরাপত্তারক্ষী জানান, আলউইন ভারতে চলে গিয়েছেন। সংস্থার তরফেও প্রথমে একই তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

পরে পাসপোর্টের তথ্য যাচাই করে জানা যায়, আলউইন ভারত যাননি। শুরু হয় তাঁর খোঁজ। তদন্তের সূত্র ধরে ওমানমুখী রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। দেহটি নয় টুকরো করে দু’টি ব্যাগে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর আলউইনের স্ত্রী টিনা কুন্দর এবং তাঁদের দশম শ্রেণির পড়ুয়া ছেলেরও কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবার সূত্রে খবর। তাঁদের নিখোঁজ হওয়ার সঙ্গে আলউইনের মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে শারজা পুলিশ।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের