পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভায় বড় ধাক্কা। শপথ নেওয়ার মাত্র দু’দিনের মধ্যেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি। দফতর বণ্টন নিয়ে অসন্তোষ থেকেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।  

বুধবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন রেড্ডি। বৃহস্পতিবার রাতে ১৩ জন মন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করেন মুখ্যমন্ত্রী। সেখানে রেড্ডিকে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হয়। এরপরই ক্ষোভ প্রকাশ করেন তিনি। রেড্ডির দাবি, মুখ্যমন্ত্রী হওয়ার আগে ডি কে শিবকুমার তাঁকে বেঙ্গালুরু ডেভেলপমেন্ট দফতর দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। পরিবর্তে তাঁকে সেচ দফতর দেওয়া হয়েছে, যা তিনি মেনে নিতে পারেননি। শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়ে রেড্ডি বলেন, ‘আমাকে দু’বার বেঙ্গালুরু ডেভেলপমেন্ট পোর্টফোলিও দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই কথা রাখা হয়নি। তাই আমি মন্ত্রিত্ব ছাড়ছি।’ তিনি আরও স্পষ্ট করে জানান, এখন বেঙ্গালুরু ডেভেলপমেন্ট দফতর দেওয়া হলেও তিনি আর মন্ত্রিত্ব নেবেন না। তবে কংগ্রেসেই থাকবেন এবং বিধায়ক হিসেবেই কাজ চালিয়ে যাবেন। 

আরও পড়ুনঃ ‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

সূত্রের খবর, দফতর বণ্টন নিয়ে বৃহস্পতিবারের বৈঠকেও অসন্তোষ প্রকাশ করেছিলেন রেড্ডি। এমনকি বৈঠক ছেড়েও বেরিয়ে যান তিনি। ঘটনাকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর দাবি, নতুন সরকারের অন্দরে মতবিরোধ স্পষ্ট হয়ে গিয়েছে। ভবিষ্যতে আরও সমস্যা বাড়তে পারে। যদিও কংগ্রেস নেতৃত্ব বিষয়টিকে বড় করে দেখতে নারাজ। দলের তরফে জানানো হয়েছে, রামালিঙ্গা রেড্ডি দলের গুরুত্বপূর্ণ নেতা এবং বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা চলছে।

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

মাথায় ঝুলে ৯ কোটির মামলা, VIP লাইন এড়িয়ে জনসাধারণের সঙ্গে মিলে ‘লালবাগচা রাজা’র দর্শনে রাজপাল

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

তিনমাস আগে স্বামীর মৃত্যু, ঘরে পরপুরুষের সঙ্গে বিধবাকে দেখেই খুঁটিতে বেঁধে চুনকালি মাখাল স্থানীয়রা

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র