কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন ভাই

বৃহস্পতিবার কনকপুরা বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন ডিকে সুরেশ (DK Suresh)।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের (DK Shivakumar) বিরুদ্ধেই ভোটে দাঁড়িয়ে পড়লেন তাঁর ভাই তথা কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ (DK Suresh)। বৃহস্পতিবার কনকপুরা বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন তিনি। দুই ভাই কেন একই কেন্দ্রে ভোটে দাঁড়ালেন তা নিয়ে শুরু জয়েছে চর্চা। তবে দলীয় সূত্রে খবর, বিষয়টি প্রতিদ্বন্দ্বিতার নয়, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে দলের তরফে।

প্রসঙ্গত আগামী ১০ মে কর্ণাটকের বিধানসভা ভোটকে মাথায় রেখে মনোনয়ন জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। কর্ণাটকের কনকপুরা (Kanakapura) বিধানসভা কেন্দ্র থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) সভাপতি ডিকে শিবকুমার। কিন্তু বেনজিরভাবে একই কেন্দ্রে দাদার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ালেন ভাই ডিকে সুরেশ।

উল্লেখ্য শিবকুমারের বিরুদ্ধে ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এবং আয়কর ফাঁকির অভিযোগ। কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, ডিকে শিবকুমারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কিন্তু আমরা নিরাপদে থাকতে চাইছি। যেভাবে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অপব্যবহার করে, যে কোনওদিন তারা ডিকে শিবকুমারের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনতে পারে। তাই দল সুরেশকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। কনকপুরা কেন্দ্রে বিজেপি শিবকুমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী করেছে আর অশোকাকে (R Ashoka)।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের