দেশে ফেরার আগে আগাম জামিনের আবেদন দেবেগৌড়ার নাতির

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্ষণ মামলায় বুধবার আগাম জামিনের আবেদন জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি তথা জেডিএস নেতা প্রজ্জ্বল রাভান্না। আগামী ৩১ মে মিউনিখ থেকে দেশে ফিরছেন প্রজ্জ্বল। তার আগে আগাম জামিনের আবেদন করে রাখলেন জেডিএস নেতা।

বুধবার সাংসদ-বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন দাখিল করলেন প্রজ্জ্বল রাভান্নার আইনজীবী। প্রজ্জ্বলের বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও যৌন হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগ প্রকাশ্যে আসার পরই গত ২৭ এপ্রিল দেশ ছেড়েছিলেন রাভান্না। জানা যায়, ভারত থেকে পালিয়ে জার্মানির মিউনিখে চলে যান তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় প্রজ্জ্বল জানিয়েছেন, তিনি আগামী ৩১ মে দেশে ফিরছেন ও বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হবে। তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ভিডিও বার্তায় নিজের ঠাকুরদা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।

এর আগে গত ১৮ মে প্রজ্জ্বল রাভান্নার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিশেষ আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর দেশ ছাড়ার পরিকল্পনা করেন হাসানের সাংসদ। এরপর তাঁর কেন্দ্রে ভোট হয়ে যাওয়ার পরই ভারত থেকে পালিয়ে জার্মানিতে চলে যান দেবেগৌড়ার নাতি। উল্লেখ্য, মহিলাকে অপহরণ করার অভিযোগে প্রজ্জ্বলের বাবা এইচ ডি রাভান্নাকেও গ্রেফতার করেছিল বিশেষ তদন্তকারী দল। রাভান্নার মতো প্রজ্জ্বলকেও গ্রেফতার করা হতে পারে, সেই আশঙ্কায় প্রজ্জ্বলের হয়ে আগাম জামিনের আবেদন করেন তাঁর মা। যদিও আগাম জামিনের আবেদনের বিরোধিতা করে বিশেষ তদন্তকারী দল।

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ,তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার