ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য পড়ে গিয়ে ঠোঁটে চোট লাগে! আর সেই সামান্য চোটই প্রাণ কেড়ে নিল একরত্তির। সন্তানের ঠোঁটের চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা-মা। সেখানে ঠোঁটে সেলাই করার আগে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল শিশুটিকে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগে তোলপাড় কেরলম। শিশুর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। যদিও হাসপাতাল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

জানা গিয়েছে, কেরলমের কান্নুর জেলার এরামাম-কুট্টুর এলাকার বাসিন্দা টি সুরজ ও বিজিশার একমাত্র ছেলে দেবাংশ শৌর্য (১৮ মাস) গত ৫ জুলাই বাড়ির বাইরে খেলতে গিয়ে পড়ে ঠোঁট কেটে যায়। প্রথমে তাকে মাথামঙ্গলম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে পায়ান্নুরের বেবি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক শিশুটির ঠোঁটে সেলাই করার সিদ্ধান্ত নেন। সেই কারণে আগে অ্যানাস্থেশিয়া বা অবশ করার ওষুধ দেওয়া হয়েছিল একরত্তিকে। পরিবারের অভিযোগ, অ্যানাস্থেশিয়া দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয় এবং আর জ্ঞান ফেরেনি। পরিস্থিতির অবনতি হওয়ায় ওই হাসপাতালের ভেন্টিলেশনে দেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটরে রেখেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ তার মৃত্যু হয়। 
পুলিশ জানিয়েছে, মৃত শিশু বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। বিয়ের দীর্ঘ আট বছর পরে তাঁদের কোলে সন্তান এসেছিল। ঘটনার পর পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক অঞ্জলি পোডুভালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১২৫ ধারায় মামলা রুজু করেছে। এই ধারায় এমন কাজের কথা বলা হয়েছে, যা কারও জীবন বা ব্যক্তিগত নিরাপত্তাকে বিপদের মুখে ফেলে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে আচমকা শিশুটির হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, যা অত্যন্ত অপ্রত্যাশিত। পরিস্থিতি সামলাতে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সঠিক মাত্রায় অ্যানাস্থেশিয়া প্রয়োগ এবং সমস্ত রকম চিকিৎসা-পদ্ধতি অনুসরণ করা হলেও, অনেক ক্ষেত্রে অ্যানাস্থেশিয়ার পর জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী