প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম। বৃষ্টির জেরে কেরলমের বিভিন্ন জেলায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত তিন জন। ইদুক্কি ও কোট্টায়াম জেলায় একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। ধসে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

অন্যদিকে, পাঠানামথিট্টার রান্নি শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে নদী ও খালগুলির জলস্তর বেড়ে যাওয়ায় একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিস্থিতি অবনতি হওয়ায় কেরলমের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাঠানামথিট্টা, কোট্টায়াম, ইদুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড, ওয়েনাড়, কান্নুর এবং কাসারাগড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

টানা ভারী বৃষ্টির জেরে কেরলমের বিভিন্ন জেলায় ভূমিধস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ধস নামায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কোট্টারাক্কারা-দিন্দিগাল জাতীয় সড়কের একাংশে ধস নামায় যানবাহন চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। এদিকে, ক্রমাগত বৃষ্টিতে পম্পা নদীর জলস্তর বিপদসীমার দিকে এগোচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে মামুক্কু জংশন দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও থেক্কাডি-কোচি রাজ্য সড়কের উপপুথারা-থোডুপুঝা, উপপুথারা-এরাত্তুপেট্টা এবং কাট্টাপ্পানা-কুত্তিক্কানাম রুটেও যান চলাচল বিঘ্নিত হয়েছে। অন্যদিকে, পেরিয়ার নদীর জল উপচে পড়ায় আশেপাশের বহু বাড়িঘর, দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টার একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ঝড়-বৃষ্টি বা জরুরি পরিস্থিতি সংক্রান্ত তথ্য জানাতে এবং সাহায্য চাইতে সাধারণ মানুষ ৯৪৯৭৯৬০৯৬৩, ৯৪৯৭৯০৮০৪৫ মোবাইল নম্বর অথবা ০৪৬৮-২২২২৬০০ ল্যান্ডলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯