কুলগাঁওয়ে জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর। কুলগাঁও জেলায় সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারালেন ছত্তিশগড়ের দুই পরিযায়ী শ্রমিক। হামলার পর থেকেই এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং শুরু হয়েছে তল্লাশি অভিযান। গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় কেল্লাম এলাকার একটি ইটভাটায় আচমকা হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। সেখানে কর্মরত পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। ঘটনায় একাধিক শ্রমিক গুরুতর জখম হন।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীপক রাত্রে নামে এক শ্রমিককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত ভূপিন্দরকে প্রথমে অনন্তনাগ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সৌরার একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত শনিবার সকালে তাঁরও মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলার আগে শ্রমিকদের নাম ও ধর্ম জানতে চেয়েছিল হামলাকারীরা। এরপর বাইকে করে আসা দুষ্কৃতীরা নির্বিচারে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং অভিযুক্তদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।

আরও পড়ুন: কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-তৈবার (এলইটি)-র ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল , তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি রাজ্যের পুলিশ প্রধান ও অন্যান্য শীর্ষ নিরাপত্তা নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত দোষীদের চিহ্নিত করার নির্দেশ দেন। পাশাপাশি সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জ্বর-লাগাতার বমি, ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ ৩৫ জন গ্রামবাসী, চাঞ্চল্য সন্দেশখালিতে

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার