ব্রিটেনে দুই সন্তান সহ কেরলের নার্স খুন, সন্দেহের তীর স্বামীর দিকে

শনিবার মৃতের মা অভিযোগ করেছেন, মেয়ে ও দুই নাতির খুনের পিছনে তাঁর জামাইয়ের ভূমিকা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি কোয়াট্টাম: ব্রিটেনে দুই সন্তান সহ খুন হয়েছিলেন  কেরলের কোয়াট্টামের বাসিন্দা পেশায় নার্স অঞ্জু অশোক। শনিবার মৃতের মা অভিযোগ করেছেন, মেয়ে ও দুই নাতির খুনের পিছনে তাঁর জামাইয়ের ভূমিকা রয়েছে। কেননা, অতীতে একাধিকবার স্ত্রী ও সন্তানদের উপরে শারীরিক নির্যাতন চালিয়েছিলেন জামাই। পাশাপাশি শেষকৃত্যের জন্য মেয়ে ও নাতিদের দেহ কেরলে নিয়ে আসা নিয়েও চরম সমস্যায় পড়েছেন অঞ্জুর মা। দেহ আনতে ৩০ লক্ষ টাকা প্রয়োজন। ওই বিপুল পরিমাণ টাকা কীভাবে জোগাড় করবেন তা ভেবে কুল পাচ্ছেন না তিনি।

গত বৃহস্পতিবার পূর্ব ইংল্যান্ডের নর্দাম্পটনের কেরিংটনের বাড়ি থেকে পুলিশ ৩৫ বছর বয়সী অঞ্জু অশোক ও তার ছয় ও চার বছরের দুই ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকি‍ৎসক জানিয়ে দেন, হাসপাতালে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অঞ্জু। তাঁর দুই সন্তানও চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিন জনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। শুক্রবার রাতেই অঞ্জু ও তাঁর দুই সন্তানের মর্মান্তিক মৃত্যুর খবর পৌঁছয় কোয়াট্টমের ভায়াকমে তাঁর পরিবারের কাছে।

শনিবার নিজের বাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অঞ্জুর মা বলেন, ‘দীর্ঘদিন ধরেই স্ত্রী ও সন্তানদের মারধর করতেন জামাই সাজু। ব্রিটেনে যাওয়ার আগে সৌদি আরবে ছিল অঞ্জু। নিজের চোখেই দেখেছি, মাঝেমধ্যই জামাই মদ খেয়ে এসে মারধর করত। মুখ বুজে মার সহ্য করত মেয়ে। ইংল্যান্ডে যাওয়ার পরে বেকার হয়ে বসেছিল সাজু। ফলে মানসিক অবসাদে ভুগছিল। ওই মানসিক অবসাদের কারণেই আমার মেয়ে ও নাতিদের খুন করা হচ্ছে।’

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার