নতুন বাড়ি করে সন্তানদের নিয়ে আনন্দে থাকবেন, বিমান দুর্ঘটনায় স্বপ্নের অবসান কেরলের তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: আহমেদাবাদে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ২৪১ জন যাত্রী এবং ক্রু সদস্যের মধ্যে রয়েছেন কেরলের পাঠানমথিত্তা জেলার তিরুভাল্লার বাসিন্দা ৩৯ বছর বয়সী নার্স রঞ্জিতা গোপাকুমারও ছিলেন।

দুই সন্তানের জননী রঞ্জিতা লন্ডনে নার্স হিসেবে কর্মরত ছিলেন। মাত্র চার দিন আগে ভারতে আসেন। রঞ্জিতার ঘনিষ্ঠ সূত্রের মতে, তিনি এখানে এসেছিলেন পুনরায় চাকরি শুরু করার আশা করেছিলেন। লন্ডনে আর থাকতে চাইছিলেন না রঞ্জিতা।

তিনি ব্রিটেনে চাকরি ছেড়ে ভারতে পুনরায় চাকরিতে যোগদানের পরিকল্পনা করছিলেন। লন্ডনে যাওয়ার আগে ওমানের সালালাহতে কিছুদিন কাজ করেছিলেন রঞ্জিতা। এরপর বিদেশে আরও ভাল সুযোগের জন্য কেরল সরকারের স্বাস্থ্য পরিষেবা ছেড়ে তিনি লন্ডনে যান।

ভারতে ফিরে রঞ্জিতা ভেবেছিলেন নতুন বাড়ি নির্মাণের কাজ শেষ করবেন। তারপর সেই বাড়িতে বৃদ্ধ মা এবং সন্তানদের নিয়ে নিরাপদ জীবনযাপন করবেন। ভারতেই করবেন চাকরি। রঞ্জিতার পরিচিত ও আত্মীয়রা জানিয়েছেন, অনেক স্বপ্ন ছিল তাঁর চোখে। ছিল নানা পরিকল্পনা।

সে’সব কিছুই আর সফল হল না। বিমান দুর্ঘটনায় সব শেষ। রঞ্জিতা রেখে গেলেন মা থুলাসিকুট্টিয়াম্মা, দুই ভাই এবং দুই সন্তান ১৫ বছর বয়সী ইন্ধুচুদন ও ১২ বছর বয়সী ইথিকাকে। ইন্ধুচুদন দশম শ্রেণির ছাত্রী, ইথিকা সপ্তম শ্রেণিতে পড়ে। রিলিজ লেটার নেওয়ার জন্যই আবার ব্রিটেন যাচ্ছিলেন রঞ্জিতা গোপাকুমার।

১২ জুন গোটার বিশ্বের জন্য হয়ে রইল এক কালো দিন। এই দিনেই গুজরাতের আহমেদাবাদে বি জে মেডিক্যাল কলেজের একটি হোস্টেলের উপর ভেঙে পড়েছিল ১১ বছরের পুরনো একটি ৭৮৭-৮ ড্রিমলাইনার বোয়িং বিমান। বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল।  ভেঙে পড়ার পরেই বোয়িংয়ে আগুন ধরে যায়। ১ জন বাদে বিমান এ থাকা সকল যাত্রী, দুই পাইলট, ও ক্রু সদস্যরা মারা যান এই দুর্ঘটনায়। উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যে ডাক্তারি পড়ুয়াদের হোস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের