অশনি সঙ্কেত! হরিয়ানার পর এবার কেরলে মিলল মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ

জানা গিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি গত সপ্তাহেই সংযুক্ত আমির আমিরাত থেকে ফিরেছেন। আর সেখান থেকেই ভারতে এসেই তাঁর রোগটি ১৭ সেপ্টেম্বর শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আফ্রিকা, নাইজেরিয়া, আফগানিস্তান, কেনিয়া, পাকিস্তানের পর এবার ভারতবর্ষ। যদিও দিন কয়েক আগেই হরিয়ানায় প্রথম মাঙ্কি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। পরে জানা যায়, তিনি বিদেশ থেকে এই রোগ বাধিয়েই ফিরেছেন। যদিও তাঁকে আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। মাস কয়েক আগেই বিদেশে M-POX ভাইরাসের দাপটের কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, এমনকী যাতে কোনভাবেই করোনা ভাইরাসের মতো আকার ধারণ করতে না পারে এই ভাইরাস, সেই কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল WHO-এর তরফ থেকে। এরপর পাকিস্তানেও M-পক্স ভাইরাসে আক্রান্তের খবর এসেছিল। হরিয়ানার পর এবার M-পক্সে আক্রান্তের হদিশ মিলল কেরলের মালাপ্পুরম জেলায়। একজনের দেহেই মিলেছে এই ভাইরাসের হদিশ। জানা গিয়েছে, এই ব্যক্তি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। এবং দেশে ফিরেই তাঁর মধ্যে M-POX-এর লক্ষণগুলি ধরা পড়েছে। এবং কেরলে আসার পরপরই ওই ব্যক্তিকে একটি বেসরকারী হাসপাতালের ভর্তি করানো হয়েছে। তিনি এখন কেরলের কোঝিকোড় মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি গত সপ্তাহেই সংযুক্ত আমির আমিরাত থেকে ফিরেছেন। আর সেখান থেকেই ভারতে এসেই তাঁর রোগটি ১৭ সেপ্টেম্বর শনাক্ত হয়েছে। কেরলের ইদাভানার বাসিন্দা তিনি। তাঁকে হাসপাতালে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাঁর নমুনার পরীক্ষার জন্যে আরও একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই মুহূর্তে ওই ব্যক্তির জ্বর কমে গিয়েছে। এদিকে কেরলে এখনও পর্যন্ত ১৭৫ টি ছাত্রের দেহে নিপাহ ভাইরাসের খোঁজ মিলেছে। গত সপ্তাহে হরিয়ানায় হিসারের ২৬ বছর বয়সী বাসিন্দার শরীরে M-পক্স ভাইরাসের খোঁজ মিলেছিল। ২০২২ সালের জুলাই মাসের ভারতে প্রথম মানিপক্সের হদিস মেলে। প্রায় ৩০ জনের শরীরে M-POX-এর নমুনা পাওয়া গিয়েছে। এবং এরপরেই WHO এই ভাইরাসটি মারণ ভাইরাস হিসেবে শণাক্ত করেছিল। গত মাসে, WHO-এর তরফ থেকে একটি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছিল যে, আফ্রিকার বিভিন্ন অংশ জুড়ে ব্যপকভাবে মাঙ্কিপক্সের ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা রীতিমতো আন্তর্জাতিক উদ্বেগের সমতুল্য, এবং এরপরেই Who জনস্বাস্থ্য জরুরী অবস্থা জারি করেছিল।

এবার জেনে নেওয়া যাক, MPOX রোগের সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি……

মাঙ্কিপক্স কি?

Mpox (মাঙ্কিপক্স) হল একটি জুনোসিস রোগ যা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। WHO এর মতে, ১৯৮০ সালে গুটিবসন্ত নির্মূল করা হয়েছিল। তবে মাঙ্কিপক্স (mpox) এখনও মধ্য ও পশ্চিম আফ্রিকায় রয়েছে। এই রোগের সংক্রমণের প্রকৃতির কারণে, কেসগুলি প্রায়শই গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্টের কাছাকাছি পাওয়া যায়। কাঠবিড়ালি, গাম্বিয়ান পাউচড ইঁদুর, ডর্মিস, বিভিন্ন প্রজাতির বানর এবং অন্যান্য প্রাণীও এই ভাইরাসের বাহক। এটি গুটিবসন্তের মতো একই রকম কিন্তু কম গুরুতর উপসর্গের একটি রোগ, একটি অর্থোপক্স ভাইরাস। মানুষ থেকে প্রাণীর সংস্পর্শ ছাড়াও, রোগটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। ডব্লিউএইচও-এর মতে, এমপক্স শারীরিক তরলের সংস্পর্শে, ত্বকে বা অভ্যন্তরীণ শ্লৈষ্মিক পৃষ্ঠে যেমন মুখ বা গলায়, শ্বাসকষ্টের ফোঁটা এবং দূষিত বস্তুর মাধ্যমে সংক্রমণ হতে পারে।

উপসর্গ

এমপক্সের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, একটি ব্যাপক ফুসকুড়ি এবং ফোলা লিম্ফ নোড। WHO-এর মতে, অন্যান্য অসুস্থতা যেমন চিকেনপক্স, হাম, ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ, স্ক্যাবিস, সিফিলিস এবং ওষুধ-সম্পর্কিত অ্যালার্জি থেকে mpox- maratt। এমপক্সের ইনকিউবেশন সময়কাল ৫ থেকে ২১ দিন পর্যন্ত হতে পারে। অসুস্থতার গুরুতর পর্যায় সাধারণত ১ থেকে ৩ দিন স্থায়ী হয় যার মধ্যে জ্বর, তীব্র মাথাব্যথা, লিম্ফ নোড ফুলে যাওয়া, পিঠে ব্যথা, পেশীতে ব্যথা এবং শক্তির তীব্র অভাব সহ লক্ষণ দেখা যায়। রোগের পরবর্তী পর্যায় হল ত্বকের বিস্ফোরণ পর্যায় যা ২ থেকে ৪ সপ্তাহ স্থায়ী হয়।

এমপক্স (মাঙ্কিপক্স) প্রতিরোধ

ডাব্লুএইচও সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে এবং mpox সংক্রমণ বন্ধ করতে স্বাস্থ্যকর্মীদের শিক্ষিত করার পরামর্শ দিয়েছে। সংক্রামিত ব্যক্তি বা দূষিত উপকরণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ানো উচিত। সংক্রামিত এলাকায় নিজেদের রক্ষা করার জন্য লোকেদের গ্লাভস এবং অন্যান্য ব্যক্তিগত সুরক্ষামূলক পোশাক এবং সরঞ্জাম ব্যবহার করা উচিত। অসুস্থ বা মৃত প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলা উচিত এবং পশুর মাংস বা অংশযুক্ত সমস্ত খাবার খাওয়ার আগে সঠিকভাবে রান্না করা দরকার।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন