ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ আরও বাড়ল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। এবার তাঁর বিরুদ্ধে ২০০৬ সালের পুরনো মামলার ভিত্তিতে তদন্ত শুরুর করার নির্দেশ দিল কেরলমের কংগ্রেস সরকার। আজ, রবিবার কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেনিথালা জানিয়েছেন, ২০০৬ সালে কেরলমের পূর্ত দফতরের সচিব পদে ছিলেন জ্ঞানেশ কুমার। তখনই তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলা হয়। তাঁর সময়কালে মালয়েশিয়ার সিভিল ইঞ্জিনিয়ার লি সি বিন-এর আত্মহত্যার ঘটনাটিও তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে। ‘কেরল স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্ট’-এ এমসি রোড উন্নয়নের কাজ করছিল ‘পাটি-বেল’ কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত ওই ইঞ্জিনিয়ার। সূত্রের দাবি, তাঁর সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের উল্লেখ রয়েছে। সেই সংক্রান্ত ফাইল দুদিন আগেই চেয়ে পাঠিয়েছিলেন কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রী। সবকিছু খতিয়ে দেখে এদিন জ্ঞানেশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তদন্ত করবে ভিজিল্যান্স অ্যান্টি করাপশন ব্যুরো।

২০০৬ সালের পুরনো মামলা। কেরলমে তখন ভি এস অচ্যুতানন্দনের নেতৃত্বে বামপন্থী সরকার রয়েছে। জ্ঞানেশ কুমার সেই সময়ে কেরলমে পূর্ত দফতরের সচিব। মালয়েশিয়ার সংস্থা পাটি-বেল দক্ষিণের এই রাজ্যে ২৫৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের বরাত পেয়েছিল। অভিযোগ, রাস্তা শেষ হওয়ার পর সামান্য অনিয়মের অভিযোগ তুলে টাকা আটকে দিয়েছিল সেই সময়ের বামপন্থী সরকার। ওই সংস্থার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কি শি বিন। তিনি অনেক চেষ্টা চরিত্র করেও সরকারের থেকে অর্থ আদায়ে ব্যর্থ হয়েছিলেন। অভিযোগ ওঠে, ওই টাকা মেটানোর জন্য তাঁর কাছে ঘুষ চাওয়া হয়েছিল। পরে আচমকা ওই ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেছিলেন। অভিযোগ, ছিল নিজের সুইসাইড নোটে তিনি তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশের নাম লিখে গিয়েছিলেন। তারপরই জ্ঞানেশের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। কিন্তু আচমকাই কোনও অজ্ঞাত কারণে সেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। সেই ফাইল এবার খুলল কেরলমের কংগ্রেস সরকার।

আরও পডুন: খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিপাকে পড়েছেন জ্ঞানেশ কুমার। তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছে দেশের বিরোধী রাজনৈতিক দল ও পড়ুয়ারা। আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। তার মাঝেই পুরনো মামলা সামনে চলে আসা ও সেটা নিয়ে তদন্ত শুরু হওয়ায় বিপাকে পড়লেন জ্ঞানেশ কুমার।

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি