খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মাঠে কখনও ব্যাট হাতে ঝড় তোলেন, কখনও আবার সতীর্থদের সঙ্গে মজার মুহূর্তে মাতিয়ে রাখেন গোটা দলকে। বিরাট কোহলি মানেই যেন এনার্জিতে ভরপুর এক অন্যরকম ব্যক্তিত্ব। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হলেও, মাঠের বাইরে তাঁর মজার কাণ্ড নজর কাড়ল ক্রিকেটপ্রেমীদের। এবার ব্যাটিং নয়, বরং নাচের শিক্ষক হয়ে উঠলেন কিং কোহলি! আর তাঁর ছাত্র হিসেবে দেখা গেল তরুণ ক্রিকেটার যশস্বী  জয়সওয়ালকে। 

নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং পিসিএ স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন এই মজার মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়। ড্রিঙ্কস ব্রেকের সময় ভারতীয় দলের ক্রিকেটাররা যখন মাঠের ধারে একত্রিত হয়েছিলেন, তখনই বিরাটকে দেখা যায় নিজের নাচের স্টেপ দেখাতে। সামনে দাঁড়িয়ে মন দিয়ে সেই স্টেপ অনুসরণ করার চেষ্টা করেন যশস্বীও। বিরাটের দেখানো নাচের ভঙ্গি নকল করতে দেখা যায় তাঁকে। দু’জনের এই খুনসুটি দেখে হাসি চেপে রাখতে পারেননি সতীর্থ রবীন্দ্র জাদেজাও। খেলার চাপের মধ্যেও ভারতীয় খেলোয়াড়দের সেই মজার মুহূর্ত অনুরাগীদের মন জয় করেছে।  মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, বিরাট যেন মাঠের মধ্যেই বিনোদনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। 

তবে ম্যাচে বিরাটের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলসের বলে গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন তিনি। মাত্র এক বল খেলেই আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক। অন্যদিকে, যশস্বী জয়সওয়ালও এই সিরিজের কোনও ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি। 

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর