‘কাজে যোগ দিন, কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে না’, চিকি‍ৎসকদের আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তারা। ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা।  এই আবহে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার কথা বলে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে আশ্বাস দেন,’ আমরা দেখব যাতে আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা না হয়। আপনারা কাজে যোগ দিন।‘

পাশাপাশি বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ বলেন, ‘চিকিৎসকরা কাজ না করলে চিকিৎসা ব্যবস্থা চলবে  কী করে? যদি কোন অসুবিধা হয় তাহলে প্রথমে রিপোর্ট জমা করে আমাদের কাছে আসুন।‘ বর্তমানে সুপ্রিম কোর্ট আরজি কর কাণ্ড নিয়ে  সিবিআইয়ের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টগুলি খতিয়ে দেখা শুরু করেছে।

অন্যদিকে এদিন শুনানির সময় চিকিৎসকদের আইনজীবী প্রধান বিচারপতির কাছে জানান, ‘হাসপাতালে এখনও ভয়ের পরিবেশ রয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে। ‘ আর এই বক্তব্য শোনার পরেই প্রধান বিচারপতি বলেন,’ কে এমন করছেন? তাঁর নাম আমাদের দিন।‘ পাশাপাশি নির্যাতিতার ৩৬ ঘণ্টা টানা ডিউটি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এদিন আরজি কর মামলার শুনানির সময় ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।

আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?

উনদাভের জোড়া গোলে ২০ বছরের ‘শাপমোচন’, এক যুগ বাদে নকআউটে জার্মানি

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু