RS Polls: ক্রস ভোটিংয়ে হার মাকেনের, বেইমান কুলদীপকে তাড়াবে কংগ্রেস

কেড়ে নেওয়া হবে প্রাথমিক সদস্যপদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যসভার ভোটে একটি আসনে কংগ্রেসের নিশ্চিত জয় হাতছাড়া। সৌজন্যে দলের বিধায়ক কুলদীপ বিষ্ণোয় (Kuldeep Bishnoi)। কুলদীপের বিরুদ্ধে অভিযোগ ক্রস ভোটিংয়ের। যে কারণে অজয় মাকেনকে হারতে হয়েছে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিকেয় শর্মার (Kartikeya Sharma) কাছে। ফলে, হরিয়ানা তাদের হাতছাড়া। কুলদীপ বিষ্ণোই (Kuldeep Bishnoi)কার্তিকেয় শর্মাকে ভোট দেওয়ায় অজয় মাকেনকে হারতে হয়েছে। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বিষ্ণোয়কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তার প্রাথমিক সদস্যপদও কেড়ে নেওয়া হবে।

দলের এক শীর্ষনেতা সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘কুলদীপ বিষ্ণোয়, (Kuldeep Bishnoi) রাজ্যসভা নির্বাচনে যিনি বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোট দিয়েছেন, শীর্ষ নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। কেড়ে নেওয়া হবে তাঁর প্রাথমিক সদস্যপদ।’ দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, দলের তরফ থেকে লোকসভার স্পিকার  ওম বিড়লাকে চিঠি পাঠিয়ে বিষ্ণোয়ের বিধায়কপদ খারিজের অনুরোধ করা হবে।

ক্রস ভোটি বা বিধায়ক কেনাবেচনা হতে পারে এই আশঙ্কা করে কংগ্রেস দলীয় বিধায়কদের একটি রিসর্টে বন্দি করে রাখে। কিন্তু তারপরেও ক্রস ভোটিং এডানো গেল না। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যসভার ভোটে রাজস্থানে তিন আসনে জয়ী হয়েছে কংগ্রেস (Congress)। অন্যদিকে, কর্নাটকে বিজেপি জয়ী হয়েছে তিন আসনে, কংগ্রেস একটিতে। যে আসন নিয়ে ক্রস ভোটি হয়েছে, সেই আসনটি হরিয়ানার। দলের তরফ থেকে প্রার্থী করা হয়েছিল অজয় মাকেনকে।

আরও পড়ুন কর্নাটকে তিন আসনে জয়ী বিজেপি, এক আসনে কংগ্রেস

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার