আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমাদের ছেলে নির্দোষ’, দাবি সংসদকাণ্ডে ধৃত ললিতের বাবা-মায়ের   

নিজস্ব প্রতিনিধিঃ সংসদে নিরাপত্তা  লঙ্ঘনের ঘটনায় মাস্টারমাইন্ড হলেন ললিত ঝা। তবে ললিত যে কীভাবে সংসদ হামলায় জড়িয়ে পড়ল তা এখনও বুঝে উঠতে পারছেন না মা-বাবা। তাঁদের একটাই দাবি, ছেলে নির্দোষ। ন্যায়বিচার চেয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।  তবে ললিত ঝা’কেই সংসদে স্মোক-ক্যান হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করছে দিল্লি পুলিশ। তাঁকে দফায় দফায় জেরায় আরও তথ্য জোগাড়ের চেষ্টায় তদন্তকারীরা।

 ধৃত ললিত ঝা’র বাবা দেবানন্দ ঝা বলেছেন,’ আমার ছেলে অপরাধী নয়। আমরা আদালতে যাব। আমার ছেলে এমন কাজ করতেই পারে না।‘ পাশাপাশি ললিত ঝা’র মাও ছেলেকে ‘খুব ভালো ছেলে’ বলে দাবি করেছে। তবে বাবা-মা উভয়ই তাদের বিশ্বাসে দৃঢ়প্রতিজ্ঞ যে ললিত  ঝা নির্দোষ।  শুধু তাই নয় কলকাতার যে কোচিং সেন্টারে ললিত ঝা শিক্ষকতা করতেন সেখানেও তাঁকে নিয়ে সকলে প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, সংসদে স্মোক-ক্যান হামলায় মূল ষড়যন্ত্রকারী ললিত ঝা, তদন্তে এমনই দাবি পুলিশের। ইতিমধ্যেই ললিত ঝা’য়ের বাংলায় দুটি ঠিকানার হদিশ মিলেছে। কলকাতায় বড়বাজারের পাশাপাশি বাগুইআটিতেও ললিতদের ভাড়াবাড়ির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তবে ললিত কি করে এই স্মোক-ক্যান কাণ্ডে জড়িয়ে গেলেন  তা বুঝতে পারছে না ঝার পরিবার।  তবে পুলিশি তদন্তে জানা গিয়েছে ১০ ডিসেম্বরের পর থেকে পরিবারের কারও সঙ্গে ললিতের যোগাযোগ হয়নি। ওই দিন বাবা-মাকে দ্বারভাঙার ট্রেনে তুলে দিয়ে ললিত দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লির পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

‘৮০ বছর বয়স লড়াইয়ের জন্য নয়’, সঞ্জয় কাপুরের মাকে মধ্যস্থতার পরামর্শ সুপ্রিম কোর্টের

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ