অবশেষে পাসপোর্ট পেলেন লালু, চিকি‍ৎসার জন্য যাচ্ছেন সিঙ্গাপুর

পাসপোর্ট হাতে পাওয়ায় আগামী সপ্তাহেই চিকি‍ৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন প্রবীণ নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজেডি সুপ্রিমো (Rjd Supremo) লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav)পাসপোর্ট (Passport) আটকে রাখা নিয়ে জোর ধাক্কা খেল সিবিআই (CBI)। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক আরজেডি নেতার পাসপোর্ট হস্তান্তর করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। পাসপোর্ট হাতে পাওয়ায় আগামী সপ্তাহেই চিকি‍ৎসার জন্য সিঙ্গাপুর (Singapore) যাচ্ছেন প্রবীণ নেতা।

গত কয়েক বছর ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন আরজেডি সুপ্রিমো। কিডনির পাশাপাশি ব্লাড প্রেসার সহ আরও বেশ কিছু জটিল রোগে ভুগছেন। কিডনি সংক্রান্ত চিকি‍ৎসার জন্য লালুকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসকরা। সেই পরামর্শ মেনে সিঙ্গাপুরের এক বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা হয়। আগামী ২৪ সেপ্টেম্বর ওই চিকি‍ৎসক অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন।

সিঙ্গাপুরে যাওয়ার জন্য পাসপোর্ট ফেরত পেতে গত ১৩ সেপ্টেম্বর দিল্লির বিশেষ সিবিআই আদালতে আর্জি জানান লালুপ্রসাদ (Lalu Prasad)। সিবিআইয়ের (CBI) পক্ষ থেকে পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে তীব্র আপত্তি জানানো হয়। বিচারক তিন দিনের মধ্যে এ বিষয়ে লিখিত হলফনামা জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন। কিন্তু শুক্রবার মামলার শুনানিতে সিবিআইয়ের পক্ষ থেকে কোনও লিখিত হলফনামা দাখিল না করে ফের মৌখিকভাবে লালুপ্রসাদকে পাসপোর্ট ফেরত দেওয়ার বিরোধিতা করা হয়। কিন্তু সেই বিরোধিতায় কর্ণপাত করেননি বিচারক। অবিলম্বে আরজেডি সুপ্রিমোকে পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। লালুর আইনজীবী অনন্ত ভিজ (Ananta Vij) জানিয়েছেন, পাসপোর্ট ফেরত পাওয়ায় আগামী ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর রওনা হবেন আরজেডি সুপ্রিমো।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ