পহেলগাঁও হামলার নেপথ্যে ছিল লস্করের কমান্ডার, বিস্ফোরক তথ্য এনআইএ’র হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি, পহেলগাঁও: পহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করে নিয়েছে দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। তারা পাক মদতপুষ্ট সন্ত্রাসী সন্ত্রাসী সংস্থা লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। এনআইএ সূত্রে খবর, জানা গিয়েছে এই টিআরএফ-এর সন্ত্রাসীদের সাহায্য করার ক্ষেত্রে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার ফারুক আহমেদের নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সম্প্রতি নিরাপত্তা বাহিনী কুপওয়ারায় সেই আহমেদের বাড়ি ভেঙে ফেলেছে।

বর্তমানে পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) থাকা আহমেদ গত দুই বছরে তার স্লিপার সেল নেটওয়ার্কের মাধ্যমে কাশ্মীরে একাধিক সন্ত্রাসী হামলা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মধ্যে পহেলগাঁও হামলায় ২৫ জন পর্যটক এবং ১ জন কাশ্মীরি খুন সাম্প্রতিক সময়ে ঘটা জঙ্গি হামলার মধ্যে অন্যতম।

সূত্র আরও জানিয়েছে যে, পাকিস্তানের তিনটি সেক্টর থেকে কাশ্মীরে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে আহমেদ। উপত্যকার পাহাড়ি পথ সম্পর্কে এই অধরা লস্কর কমান্ডারের ব্যাপক জ্ঞান রয়েছে বলে জানা গিয়েছে। গোয়েন্দা তথ্য অনুসারে, ১৯৯০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তান ও ভারতের মধ্যে ঘুরে বেড়াজাল তৈরি করে আহমেদ। পহেলগাঁও হামলার পর তার বেশ কয়েকজন সহযোগীকে আটক করা হয়।

সূত্র আরও জানিয়েছে যে, গত দুই বছর ধরে আহমেদ পাকিস্তান থেকে কাজ করার সময় কাশ্মীরে নিজের নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের জন্য নিরাপদ অ্যাপ ব্যবহার করে আসছে।

সাম্প্রতিক বছরগুলিতে কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলাগুলির মধ্যে একটি এই বৈসরণ উপত্যকায় হওয়া আক্রমণ। চতুর্থ সন্ত্রাসীও পর্যটন স্থানের আশেপাশের জঙ্গলে উপস্থিত থাকতে পারে।

পুলিশ হামলায় মুখ্য ভূমিকা নেওয়া তিনজন সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে। তাদের মাথার দাম নির্দিষ্ট হয়েছে ২০ লক্ষ টাকা। দুই পাকিস্তানি সন্ত্রাসীর নাম আলী ভাই ওরফে তালহা এবং হাশিম মুসা ওরফে সুলেমান। স্থানীয় লস্কর-ই-তৈবার সদস্য আদিল হুসেন থোকার, যাকে পহেলগাঁও হামলার তৃতীয় আক্রমণকারী বলে মনে করা হচ্ছে। সে ২০১৮ সালে পাকিস্তানে গিয়েছিল। গত বছরের কোনও এক সময়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করার আগে সন্ত্রাসী শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল সে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের