কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরের বদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লস্কর-ই-তৈবার এক শীর্ষ জঙ্গি। মঙ্গলবার মধ্য কাশ্মীরের দুর্গম পাহাড়ি এলাকায় এই এনকাউন্টার হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহত জঙ্গির নাম সুলেমান শাহ ওরফে মুসা। জম্মু-কাশ্মীরের একাধিক হামলার ঘটনায় তার নাম জড়িয়েছিল বলে জানিয়েছেন আধিকারিকরা।

গোয়েন্দা সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সোমবার বদগামের কোরাগ ও ইউসমার্গ সংলগ্ন এলাকায় অভিযান শুরু করে সেনা। রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। সেই সময় এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে। এর পরই নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে বলে সেনার তরফে জানানো হয়েছে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় তীব্র গুলির লড়াই। দুধপথরি জঙ্গলে চলা সেই সংঘর্ষেই মুসা নিহত হয় বলে জানিয়েছেন আধিকারিকরা। সেনার বিবৃতি অনুযায়ী, সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর জঙ্গিদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা গুলি চালানোয় সংঘর্ষ শুরু হয়। এনকাউন্টার শেষ হলেও এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। সংঘর্ষস্থল থেকে অস্ত্র বা অন্য কোনও সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

নিরাপত্তা আধিকারিকদের দাবি, পির পাঞ্জাল পর্বতমালার দুই প্রান্তে গত কয়েক বছরে ঘটে যাওয়া একাধিক হামলার ঘটনায় মুসার নাম উঠে এসেছিল। চলতি মাসের শুরুতেও ইউসমার্গ পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়েছিল। সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মুসা।

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

চার্জিংয়ের সময় কেন গরম হয়ে যায় ফোন? জেনে নিন আসল কারণ

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার