লতার প্রয়াণে সোমবার রাজ্যে পূর্ণ দিবস ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাত দশকের বেশি সময় ধরেই সঙ্গীত সাধনা। ১৩ বছর বয়সে প্রথম গানে হাতেখড়ি। গলায় বীণাপানির বসবাস, দীর্ঘ একমাসের লড়াইয়ে করোনাকে হারালেও মৃত্যুকে জয় করতে পারলেন না কিন্নরকণ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত দশকের বেশি সময় ধরেই সঙ্গীত সাধনা। ১৩ বছর বয়সে প্রথম গানে হাতেখড়ি। গলায় বীণাপানির বসবাস, দীর্ঘ একমাসের লড়াইয়ে করোনাকে হারালেও মৃত্যুকে জয় করতে পারলেন না কিন্নরকণ্ঠী। সরস্বতী পুজোর পরের দিন ইহলোক ছেড়ে নক্ষত্রলোকে পাড়ি দিয়েছেন লতা মঙ্গেশকর। আর তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত নাগরিক সমাজ। কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর জন্য আগামী সোমবার রাজ্যে পূর্ণ দিবস ছুটির ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্র তথা মুম্বইয়ে কর্মস্থল হলেও গোটা ভারতে বিচরণ ছিল লতার। তাই তাঁর প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে কেন্দ্র। শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা। শোকবার্তা জ্ঞাপন করেছেন বহু তারকা ও অনুরাগীরা।

পশ্চিমবঙ্গের তরফে লতা মঙ্গেশকরের প্রয়াণে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়। কিন্তু মুম্বই যেহেতু কিন্নরকণ্ঠীর মূল কর্মস্থল ছিল তাই মহারাষ্ট্র্বের তরফে বিশেষ শ্রদ্ধা জানানোর জন্য সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, ‘রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী সোমবার পূর্ণ দিবস ছুটি থাকবে। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধার জন্য এই সিদ্ধান্ত।’ দুপুর ১২.৩০ নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে লতার মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর প্রভুকুঞ্জের বাড়িতে। সেখানেই অনুরাগীদের জন্য শায়িত ছিল লতার মরদেহ। এখন মুম্বইয়ের শিবাজী পার্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছে লতার মরদেহ। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। সন্ধ্যা ৬.৩০ নাগাদ লতার শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?