’১০ কোটি টাকা দে, না হলে…’, এবার কংগ্রেস বিধায়ককে হুমকি ফোন বিষ্ণোই গ্যাংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: থামার কোনও লক্ষণই নেই। এতদিন বলিউডের তারকাদের কাছ থেকে টাকা দাবি করে হুমকি দিচ্ছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের অনুসারীরা। এবার কংগ্রেস বিধায়ক ও বিজেপির এক নেতার কাছে কোটি-কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছে। ওই হুমকি ফোনের কথা জানিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস বিধায়ক ও বিজেপির নেতা। অভিযোগ পেয়েই বিশেষ সতর্কতা অবলম্বন করেছে পুলিশ।

বলিউড তথা রূপালী পর্দার সঙ্গে জড়িত তারকাদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দিয়ে চলেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। বলিউডের ভাইজান সলমান খানের পাশাপাশি পরিচালক-প্রযোজক রোহিত শেট্টি, নায়ক রণবীর সিংহ, পঞ্জাবি গায়িকা-অভিনেত্রী হিমাংশি খুরানাকে টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। ওই হুমকির প্রেক্ষিতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শুটার হ্যারি বক্সারের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করেছে মুম্বই পুলিশ। বলিউডের তারকাদের হুমকি দেওয়ার পাশাপাশি মুম্বইয়ের বিশিষ্ট রাজনীতিবিদ তথা ব্যবসায়ী বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডেও নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘গত ১৭ ফেব্রুয়ারি অকোলা (পশ্চিম) কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সাজিদ খান পাঠানের কাছে ১০ কোটি টাকা দাবি করে হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য। ফোনে বলা হয়েছে, ‘হয় ১০ কোটি পাটান, না হলে মরার জন্য প্রস্তুত থাকুন।’ পরের দিন ১৮ ফেব্রুয়ারি অকোলা থানায় হুমকি ফোন পাওয়ার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস বিধায়ক। শুধু সাজিদ খানকেই নয়, অকেটা শহরের বিজেপি সভাপতি হরিশ তাবড়ির কাছেও ফোন করে ২ কোটি টাকা তোলা চাওয়া হয়েছে।

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’