হোমগার্ডের ওপর হামলার বদলা, যোগীরাজ্যে চিতাবাঘকে পিটিয়ে খুন করল স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তরপ্রদেশে বেড়ে চলছে বন্য প্রাণীদের হামলার ঘটনা। প্রতিদিন সেখানে  কোনও না কোনও বন্য প্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন আমজনতা।  এবার বিজনৌর এলাকায় এক হোমগার্ড জওয়ানের উপর হামলা চালাল চিতাবাঘ। আর এই ঘটনার পরেই চিতাবাঘকে পিটিয়ে খুন করে স্থানীয়রা । এমনই উঠেছে অভিযোগ।

এই ঘটনা প্রসঙ্গে ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) জ্ঞান সিং জানিয়েছেন, শুক্রবার রাতে  বাড়ির গার্ড জওয়ান সুরেন্দ্র তাঁর দুই সন্তান দিশা, রেশু ও দীপাংশু – কে নিয়ে বাড়ির পিছনের দিকে  গিয়েছিলেন। সেইসময় আচমকাই বাড়ির গার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। রেশু এবং দীপাংশু তাদের বাবাকে বাঁচাতে চিতাবাঘের সাথে ১০ মিনিট লড়াই করে। ততক্ষণে ওদের  চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে লাঠি দিয়ে পেটায়। আর তাতেই ঘটনাস্থলে ওই চিতাবাঘের মৃত্যু হয়। ইতিমধ্যেই চিতাবাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। বন আধিকারিক জানিয়েছেন, নিহত চিতাবাঘটি মহিলা ছিল। বয়স আনুমানিক তিন বছর।

উল্লেখ্য, গত কয়েকদিনে  উত্তরপ্রদেশের  বিভিন্ন শহরে একাধিক বন্যপ্রাণীর হামলার ঘটনা সামনে এসেছে। প্রায় প্রতিদিনই বাঘের আক্রমণের খবর থাকে। এই ঘটনায় আহত হন বহু মানুষ।   স্বাভাবিক ভাবে  তাতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। এই পরিস্থিতিতে চিতা বাঘ হামলা চালাতেই পিটিয়ে খুন করল স্থানীয়রা।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি