ঢাকায় গ্যাসলাইটার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু পাঁচজনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে পাঁচজনের। ধ্বংসস্তুপের ভিতরে আরও কোনও দেহ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। মৃতদের শরীর এতটাই ঝলসে গিয়েছে যে চেনার কোনও উপায় নেই। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়েই কারখানার সামনে জড়ো হয়েছেন শ্রমিকদের পরিজনেরা।

দমকলের তরফে জানানো হয়েছে, ‘শনিবার (৪ এপ্রিল) দুপুর একটা নাগাদ কদমতলীর চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে থাকা গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই প্রথমে দমকলের তিনটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং হিমশিম খান দমকল কর্মীরা। পরিস্থিতির মোকাবিলায় পরে আরও চারটি ইঞ্জিন পাঠানো হয়। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

দমকলের জনসংযোগ বিভাগের আধিকারিক আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্যাসলাইটার কারখানাটি কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। কারখানার ভিতর থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে কারখানায় আগুন লাগল, তা জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।’

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…