লিফটের তার ছিঁড়ে রাজস্থানের খনিতে বিপত্তি, আটকে কলকাতার আধিকারিক সহ ১৪ অফিসার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানে খনিতে ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই খনিতে লিফটের তার ছিঁড়ে যায়। তাতে ১৮০০ ফুট নীচে পড়ে যায় লিফট। ঘটনাটি ঘটেছে রাজস্থানের নিম কা থানা জেলায়  হিন্দুস্থান কপার লিমিটেডের একটি খনিতে । জানা গিয়েছে,  সে সময় ভিতরে ছিলেন হিন্দুস্থান কুপার লিমিটেডের ভিজিল্যান্স টিম। এরফলে সিনিয়র ভিজিল্যান্স অফিসার-সহ ১৪ জন আটকে পড়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ জনের এই টিমে রয়েছে কলকাতার অফিসারেরা। 

শেষ পাওয়া খবর অনুসারে, এখন পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখন ১১ জন খনির ভেতরে আটকে রয়েছেন। তাদের খনি থেকে তুলতে জোরকদমে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে থাকা চিকিৎসকরা জানিয়েছেন, যারা আটকা পড়েছেন তারা সবাই নিরাপদে আছেন। তবে  জরুরি প্রয়োজনে জন্য খনির বাইরে ৯টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

জানা গিয়েছে আটকে পড়া আধিকারিকদের মধ্যে রয়েছেন চিফ ভিজিল্যান্স অফিসার উপেন্দ্র পাণ্ডে, খেতরি কপার কমপ্লেক্স ইউনিটের প্রধান জিডি গুপ্তা এবং কোলিহান খনির ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে শর্মা। ভিজিল্যান্স টিমের সাথে ফটোগ্রাফার হিসাবে খনিতে প্রবেশ করা এক সাংবাদিকও আটকা পড়েছেন। তবে স্বস্তির বিষয় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কি করে এমন দুর্ঘটনা হল তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বর্তমানে জোর কদমে চলছে উদ্ধারকাজ ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6