কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ভোটে লড়ছেন লিঙ্গায়েত ধর্মগুরু

Share:

নিজস্ব প্রতিনিধি : কর্ণাটকে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এবার ভোটে লড়ছেন লিঙ্গায়েত ধর্মগুরু। ধারওয়ার লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন তিনি। সোমবার ভোটে লড়ার কথা নিজেই জানান লিঙ্গায়েত ধর্মগুরু।

জানা গিয়েছে, লিঙ্গায়েত গোষ্ঠীর মঠ শিরাহাট্টি ফাক্কিরেশ্বর মঠের প্রধান ফাকিরা দিঙ্গালেশ্বর ধারওয়ার লোকসভা কেন্দ্রে লড়বেন। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তিনি। লিঙ্গায়েত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি লিঙ্গায়েত মঠকে অপব্যবহার করছেন। লিঙ্গায়েত ধর্মগুরু জানান, ইতিমধ্যে জাতীয় দলগুলি ধারওয়ার কেন্দ্রে তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। দুটি জাতীয় দলই ম্যাচ ফিক্সিংয়ের মতো নির্বাচনে কে জিতবে আর কে হারবে তা আগে থেকে ঠিক করে রেখেছে। সেইজন্যই এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর তরফে কোনও কথা জানা যায়নি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘স্বামী দিঙ্গালেশ্বরের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দেব না। তিনি যা বলেছেন, সেটা আমাদের কাছে আশির্বাদের মতো।‘ উল্লেখ্য, গত ২৭ মার্চ স্বামী দিঙ্গলেশ্বরের নেতৃত্বে লিঙ্গায়েত গোষ্ঠীর নেতারা বৈঠক করেন। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রহ্লাদ জোশীকে বদলের প্রস্তাব দেওয়া হয়।

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর