ভোটের মুখে বিহারে উদ্ধার ২৩ কোটি টাকার মদ, নগদ ও অন্যান্য মিলিয়ে বাজেয়াপ্ত ৪০ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিরাট ঘটনা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই হবে ভোট। তার আগেই ড্রাই স্টেট বিহার থেকে উদ্ধার ৬৪.১৩ কোটি টাকার মদ, নগদ অর্থ, মাদক। সোমবার কর্মকর্তারা জানিয়েছেন ৬ অক্টোবর বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলি বিহার জুড়ে অভিযান চালিয়ে এই সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।

জানা গিয়েছে যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে ড্রাই স্টেট বিহারে ২৩.৪১ কোটি টাকার মদও রয়েছে। ভোটের কারণে রাজ্য জুড়ে চলছে কড়া নজরদারি। এর আওতাতে পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলি ৬ অক্টোবর থেকে রাজ্যে ৭৫৩ জনকে গ্রেফতার করেছে এবং এই সময়ের মধ্যে ১৩,৫৮৭ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে । মুখ্য নির্বাচনী কর্মকর্তার (সিইও) কার্যালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, ৬ অক্টোবর বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে “কর্তৃপক্ষ রাজ্যজুড়ে প্রায় ৬৪.১৩ কোটি টাকার নগদ অর্থ, মদ, মাদক এবং বিনামূল্যের জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।” বাজেয়াপ্ত করা জিনিসের মধ্যে রয়েছে মদ ছাড়াও ১৪ কোটি টাকার বিনামূল্যের উপহার, ১৬.৮৮ কোটি টাকার মাদকদ্রব্য এবং ৪.১৯ কোটি টাকা নগদ।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই একাধিক সংস্থাকে ভোটে অর্থের ব্যবহার রোধে নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে। রাজ্য পুলিশ, আবগারি ও আয়কর বিভাগ, শুল্ক, রাজস্ব গোয়েন্দা বিভাগগুলির কাছে ইতিমধ্যেই এই নির্দেশ জারি করেছে বলেই জানিয়েছেন এক আধিকারিক। তিনি বলেছেন, “প্রলোভনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার যে কোনও প্রচেষ্টা পর্যবেক্ষণ করার জন্য স্কোয়াড, নজরদারি দল এবং ভিডিওর মাধ্যমে নজরদারি দল রাজ্যজুড়ে ২৪ ঘন্টা সক্রিয় রয়েছে। পরিদর্শন বা তল্লাশির সময় যাতে সরকারি কার্যক্রম জনসাধারণকে অসুবিধায় না ফেলে তা নিশ্চিত করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।”

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির