কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নৃশংস হত্যাকাণ্ড! আর তারপরেই বদলে গেল শতাব্দী প্রাচীন এক ঐতিহাসিক দুর্গের পরিচিতি। এতদিন প্রকৃতি, ট্রেকিং এবং ইতিহাসের জন্য পরিচিত মহারাষ্ট্রের লোহাগড় দুর্গ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কেতন আগরওয়াল হত্যা মামলার জেরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখন এই দুর্গে ভিড় জমাচ্ছেন শুধুমাত্র বহুল চর্চিত ঘটনাস্থলটি একবার চোখে দেখার জন্য। সধারণত বর্ষাকালেই লোহাগড় দুর্গে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হয়। কিন্তু চলতি বছর বর্ষা দেরিতে শুরু হওয়ায় জুন মাসে পর্যটকদের সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে কেতন আগরওয়াল হত্যা মামলার খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি আমূল বদলে যায়। গত কয়েক দিনে দুর্গে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

লোহাগড়-বিশাপুর বিকাশ মঞ্চের সভাপতি শচীন টেকাওয়াড়ে জানান, গত পাঁচ দিনে পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়েছে। সাধারণত বর্ষাকালে সপ্তাহান্তে প্রায় ১০ হাজার এবং অন্যান্য দিনে ৮০০ থেকে ১ হাজার পর্যটক এখানে আসেন। তবে এখন বহু মানুষ শুধুমাত্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জায়গাটি দেখার উদ্দেশ্যেই লোহাগড়ে পৌঁছচ্ছেন। গত ২০ বছর ধরে দুর্গ ও আশপাশের এলাকার উন্নয়নের সঙ্গে যুক্ত টেকাওয়াড়ে বলেন, একসময় লোহাগড় শুধুই তার ঐতিহাসিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ছিল। কিন্তু বর্তমানে সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হয়েছে বহুল আলোচিত একটি অপরাধের স্মৃতি।

আরও পড়ুন: বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত সহ্যাদ্রি পর্বতমালার ঐতিহাসিক দুর্গগুলির অন্যতম লোহাগড়। ইতিহাসবিদদের মতে, বহু শতাব্দী ধরে এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই দুর্গের কর্মীদের দাবি,এখন অধিকাংশ পর্যটকেরই প্রথম প্রশ্ন, কোন জায়গা থেকে কেতন আগরওয়ালকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল? এমনকি কিছু পর্যটক নিজেদের মধ্যে সেই জায়গাটিকে ‘সিয়া পয়েন্ট’ বলেও ডাকতে শুরু করেছেন। বর্ষা পুরোপুরি সক্রিয় না হলেও এই ঘটনার কারণে মুম্বই, পুণে, নাসিক-সহ বিভিন্ন শহর থেকে বহু মানুষ লোহাগড় দুর্গে আসছেন। মুম্বইয়ের পর্যটকদের কথায়, দুর্গটির সঙ্গে এই বহুল চর্চিত হত্যাকাণ্ডের যোগ রয়েছে জানতে পেরে তাঁদের আগ্রহ আরও বেড়ে যায়। যদিও নিরাপত্তার কারণে গত রবিবার দুর্গটি বন্ধ থাকায় তাঁদের অপেক্ষা করতে হয়েছিল।

সহ্যাদ্রি পর্বতমালার প্রায় ৩,৩৮৯ ফুট উচ্চতায় অবস্থিত লোহাগড় মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় শৈল দুর্গ। পাহাড়, মেঘ, সবুজ বনভূমি এবং প্রাচীন স্থাপত্যের অনন্য মেলবন্ধন এই দুর্গকে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। ইতিহাস গবেষক পাণ্ডুরঙ্গ বলকাভাড়ের মতে, লোহাগড় দুর্গের ইতিহাস সাতবাহন যুগ পর্যন্ত বিস্তৃত। পরবর্তীতে চালুক্য, যাদব, বাহমনি এবং আদিলশাহী শাসকরাও এই দুর্গ নিয়ন্ত্রণ করেছেন। ১৬৫৭ সালে ছত্রপতি শিবাজি মহারাজ দুর্গটি দখল করেন। যদিও ১৬৬৫ সালের পুরন্দর চুক্তির পর এটি মুঘলদের হাতে যায়। পরে ১৬৭০ সালে মরাঠারা আবারও দুর্গটি পুনর্দখল করে। পেশোয়া আমলে সরকারি কোষাগার সংরক্ষণের জন্যও এই দুর্গ ব্যবহার করা হত।

LPG গ্রাহকদের জন্য বড় খবর! এই কাজ না করলেই বিচ্ছন্ন হবে সংযোগ

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা