কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে ঝাড়খণ্ডের লোহাড়দাগা জেলায় একটি  চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। যুবকের কুড়ালের কোপে বাবা-স্ত্রী খুন, গুরুতর আহত ৩ বছরের শিশু। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, আতঙ্কে স্তব্ধ স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভান্ডারা থানা এলাকার সেংরা টোলি গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী সন্দীপ ওরাওঁ সোমবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ধারালো কুড়াল দিয়ে তাঁর ৬০ বছর বয়সী বাবা সুরেন্দ্র ওরাওঁ এবং ২৭ বছর বয়সী স্ত্রী সুজিতা ওরাওঁর ওপর হামলা চালান। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এই ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিল পরিবারের তিন বছরের একটি শিশু। হামলার সময় সেও গুরুতরভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। লোহাড়দাগার পুলিশ সুপার সাদিক আনোয়ার রিজভী জানান, ঘটনার পরপরই অভিযুক্ত সন্দীপ ওরাওঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, পরিবারে আগে থেকেও অশান্তির খবর ছিল, কিন্তু তা যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। এই ঘটনায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

টি-টোয়েন্টিতে গেইলের অবিস্মরণীয় রেকর্ড ভাঙা লক্ষ্য বৈভবের

নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন

একের পর এক পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফা, দায়িত্বে প্রশাসকরা

রাতে ঝিলের জলে নৌকাবিহার, মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

বারাসতে পোস্ট অফিসে সিএএ সার্টিফিকেট পেতে হেনস্থার অভিযোগ ,সরজমিনে তদন্তে খাদ্যমন্ত্রী

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা