দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতে বসেই ভোট দিলেন মনমোহন সিং-লালকৃষ্ণ আদবানিরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক সময়ে জাতীয় রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁরা। কিন্তু শারিরীক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন তাঁরা। কিন্তু তা বলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দায়িত্ব থেকে পিছু হঠেননি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-লাকৃষ্ণ আদবানি ও মুরলীমনোহর জোশিরা। তবে এবার আর সশরীরে বুথে গিয়ে ভোট দেননি জাতীয় রাজণিতির এক সময়ের তিন মুখ্যচরিত্র। বরং বাড়িতে বসেই ব্যালটে ভোট দিয়েছেন।

চলতি লোকসভা ভোটে ৮৫ বছরের ঊর্ধ্বে থাকা ভোটারদের বাড়িতে বসেই ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি শারীরিকভাবে বিশেষ সক্ষমদেরও একই সুবিধা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার থেকেই রাজধানীতে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের ভোট নেওয়ার কাজ শুরু করেছে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কর্মীরা। গত বৃহস্পতিবার প্রথম দিনেই বাড়িতে বসে ভোট দিয়েছেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার ১৭ মে বাড়িতে বসেই ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রাক্তন কেন্দ্রীয মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী মুরলীমনোহর জোশি। আর শনিবার ভোট দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় দিল্লির সাত লোকসভা আসনে ভোট নেওয়া হবে। মোট ৫,৪০৬ জন প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ভোটার বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। প্রথম দিন ১,৪০৯ জনের ভোট নেওয়া হয়েছে। আর দ্বিতীয় দিন ভোট দিয়েছেন ২,৯৫৬ জন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ