তৃতীয় দফায় ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ, চার দিন বাদে জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট হওয়ার চার দিন বাদে তৃতীয় দফায় কত শতাংশ ভোট পড়েছে তার  চূড়ান্ত হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে জানানো হয়েছে, তৃতীয় দফায় মোট ৬৫.৬৮ শতাংশ ভোট পড়েছে। যদিও কোন আসনে কতজন ভোটার ভোট দিয়েছে সেই সংখ্যা প্রকাশ করার সাহস দেখাতে পারেনি কমিশন। ফলে নানা মহল কমিশনের মতিগতি নিয়ে সন্দিহান। তবে কমিশনের হিসাবেই স্পষ্ট, দেশের সাধারণ মানুষের এক তৃতীয়াংশেরই ‘প্রহসনের ভোটে’ আস্থা নেই। প্রথম দু’দফার ভোটের তুলনায় তৃতীয় দফায় ভোটের হার কমেছে।

দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। গত ১৯ এপ্রিল প্রথম এবং ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল। ভোটের পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় দফায় সারা দেশে ৬০ ও ৬০.৯৬ শতাংশ ভোট পড়েছে। কিন্তু চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়নি। প্রথম দফার ভোটের ১১ দিন বাদে গত ৩০ এপ্রিল প্রথম দুই দফার ভোটের হারের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই দিন কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, প্রথম দফায় দেশে ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ, আগে যা জানা গিয়েছিল, তার চেয়ে এক ধাক্কায় প্রায় ছয় শতাংশ বেড়ে গিয়েছে ভোট।

কমিশনের ওই হিসাব নিয়েই শুরু হয় শোরগোল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের তরফে প্রথম দু’দফার ভোট আচমকা বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। বিরোধীদের অভিযোগ ‘ডাল মে কুছ কালা হ্যায়।’ বিজেপি বান্ধব নির্বাচন কমিশন ভোটের হার নিয়ে ‘কারচুপি’ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। তার মধ্যেই গত ৭ মে দেশজুড়ে তৃতীয় দফায় ৯৩ আসনে ভোট নেওয়া হয়। ভোটের দিন রাতে কমিশনের তরফে জানানো হয়, ৯৩টি লোকসভা কেন্দ্রে গড়ে ৬৪.৪০ শতাংশ ভোট পড়েছে। এর পরে আটদিন কেটে যাওয়ার পরে শনিবার কমিশনের তরফে জানানো হয়, তৃতীয় দফায় ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের