বিজেপি প্রভু জগন্নাথকে অপমান করেছে, তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি প্রভু জগন্নাথ ও ওড়িশার মানুষকে অপমান করেছে। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সম্প্রতি বিজেপি নেতাকে প্রভু জগন্নাথকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। এবার সেই প্রসঙ্গ টেনে এনেই বিজেপিকে তুলোধোনা করলেন রাহুল।

এদিন ওড়িশার ভদ্রক লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিমুলিয়াতে নির্বাচনী প্রচারে যান রাহুল গান্ধি। নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল এদিন জানান, ‘বিজেপির একজন নেতা দাবি করেছিলেন, প্রভু জগন্নাথ দেব নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। আসলে এই কথা বলে ওড়িশার মানুষকে অপমান করেছে বিজেপি। একইসঙ্গে গণতন্ত্রকে রক্ষার কথা বলে কংগ্রেস নেতা জানান, বিজেপি ও তার সহযোগী দলগুলি গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু পৃথিবী কোনও শক্তি সংবিধানকে ধ্বংস করতে পারবে না। বিজেপি তার সর্বশক্তি ব্যবহার করেও সংবিধানকে বদল করতে পারবে না।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি নেতা সম্বিত পাত্র প্রভু জগন্নাথ সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতা বলে ফেলেছিলেন, প্রভু জগন্নাথ নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত। বিজেপি নেতা তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভগবানের থেকে বড় করে দেখতে চেয়েছিলেন। যদিও এই বক্তব্যটি জানানোর পরই ক্ষমা চেয়ে নিয়েছিলেন বিজেপি নেতা। মুখ ফস্কে তিনি যে ওই বলে ফেলেছিলেন, সেই কথাও স্বীকার করে নিয়েছিলেন ওই নেতা। এবার বিজেপি নেতার সেই বক্তব্যকে তুলে ধরেই আক্রমণ শানালেন রাহুল।

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির